Home / আন্তর্জাতিক / পঞ্চমবারের মতো বাবা হতে যাচ্ছেন নেইমার
16 15 3

পঞ্চমবারের মতো বাবা হতে যাচ্ছেন নেইমার

ঢাকা, মঙ্গলবার ১৬ জুন ২০২৬ মাসস

ইনজুরি থেকে এখনও পুরোপুরি সেরে উঠতে পারেননি নেইমার। খেলতে পারেননি বিশ্বকাপে ব্রাজিলের প্রথম ম্যাচেও। কবে মাঠে ফিরবেন তাও অনিশ্চিত। এতসব দুশ্চিন্তার মাঝেও ভক্তদের সুখবর দিলেন এই ব্রাজিলিয়ান ফরোয়ার্ড। পঞ্চমবারের মতো বাবা হতে যাচ্ছেন এই সান্তোস তারকা।

সম্প্রতি নেইমারের স্ত্রী ব্রুনা বিয়ানকার্দি সামাজিক যোগাযোগমাধ্যম ইনস্টাগ্রামে মা হওয়ার খবরটি জানান।

এটি নেইমার ও ব্রুনা জুটির তৃতীয় সন্তান। এর আগে তাদের ঘরে দুই বছর বয়সী ম্যাভি ও ১১ মাস বয়সী বয়সী মেল নামে দুটি কন্যা রয়েছে।

নেইমারের ঘরে আরো একটি কন্যা সন্তান রয়েছে। ম্যাভির থেকে ১১ মাস বড় ওই সন্তানের নাম হেলেনা। আমানদা কিমবার্লির ঘরে জন্ম নেয় সে। এছাড়া নেইমারের বড় ছেলে ১৪ বছর বয়সী লুকার জন্ম তার বান্ধবী কার্লোস দান্তাসের গর্ভে।

এর আগে ব্রুনা ও নেইমার জুটি এক ইনফ্লুয়েন্সারের ইউটিউব চ্যানেলেও তাদের সন্তান আসার সুখবরটি জানান। নেইমার তার অনাগত সন্তানটি মেয়ে হবে ইঙ্গিত দিয়ে বলেন, ‘আমি একটি ব্যান্ড দল বানাবো এবং আজকে থেকে তার নাম হবে স্পাইস গার্লস।’

About Mastary Sangbad

Mastary Admin

Check Also

20 7 2026 777 98888899

প্রধানমন্ত্রীর ‘ক্লিন অ্যান্ড গ্রিন সিটি’ বাস্তবায়নে দুই সিটি কর্পোরেশনের কার্যক্রমকে আরও বেগবান করার নির্দেশ স্থানীয় সরকার প্রতিমন্ত্রীর

স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মীর শাহে আলম, এমপি বলেছেন, পরিচ্ছন্ন ও সবুজ …