Home / জাতীয় / কেমন আছেন তানিয়া বৃষ্টি
9 6 26 44444

কেমন আছেন তানিয়া বৃষ্টি

ঢাকা, মঙ্গলবার ০৯ জুন ২০২৬ মাসস

ছোটপর্দার এই সময়ের জনপ্রিয় অভিনেত্রী তানিয়া বৃষ্টি। গত ফেব্রুয়ারিতে ব্রেন টিউমার ধরা পড়ে তার।

এরপর থেকেই অভিনয় ও শুটিং থেকে দূরে আছেন তিনি।মঙ্গলবার (৯ জুন) সকাল থেকে বিভিন্ন ফেসবুক পোস্ট ও অনলাইন মাধ্যমে তার মৃত্যুর গুজব ছড়িয়ে পড়ে।
তবে অভিনেত্রীর মৃত্যুর কোনো নির্ভরযোগ্য তথ্য পাওয়া যায়নি।জানা গেছে, ব্রেন টিউমারে আক্রান্ত তানিয়া বৃষ্টির কয়েক দফা সফল অস্ত্রোপচার সম্পন্ন হয়েছে।
বর্তমানে তিনি চিকিৎসকদের পরামর্শ অনুযায়ী বাসায় থেকেই চিকিৎসা ও বিশ্রামে রয়েছেন।গুঞ্জনের বিষয়ে তানিয়া বৃষ্টির সঙ্গে সরাসরি যোগাযোগের চেষ্টা করা হলেও তাকে পাওয়া যায়নি।
এ বিষয়ে নির্মাতা সকাল আহমেদ গণমাধ্যমকে বলেন, ‘সত্যি না; তিনি ঠিক আছেন।’

এদিকে পবিত্র ঈদুল আজহা উপলক্ষে ফেসবুকে ভক্ত ও শুভাকাঙ্ক্ষীদের ঈদের শুভেচ্ছা জানিয়ে নিজের বর্তমান শারীরিক অবস্থার সুখবর দিয়েছেন তানিয়া বৃষ্টি। জানিয়েছেন, এখন অনেকটাই ভালো আছেন তিনি।

ফেসবুকে তানিয়া বৃষ্টি লেখেন, ‘আল্লাহর রহমতে এবং আপনাদের সবার দোয়ায় আমি এখন অনেকটা ভালো আছি, আলহামদুলিল্লাহ। আমাকে এত ভালোবাসা ও দোয়ায় রাখার জন্য সবাইকে অনেক ধন্যবাদ।’

সুস্থ হয়ে আবারও শুটিংয়ে ও ক্যামেরার সামনে ফেরার তীব্র ইচ্ছার কথা জানিয়ে এই অভিনেত্রী লেখেন, ‘অবশ্যই আপনাদের জন্যই আমি ফিরে আসতে চাই এবং আপনাদের জন্যই ফিরব ইনশা আল্লাহ।’

এদিকে অসুস্থতার কারণে শুটিং থেকে দূরে থাকলেও এই ঈদে প্রচারিত হয়েছে তানিয়া বৃষ্টি অভিনীত একাধিক নতুন নাটক। অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হওয়ার আগেই এই নাটকগুলোর কাজ শেষ করেছিলেন তিনি।

About Mastary Sangbad

Mastary Admin

Check Also

31 9 11

বহুদলীয় গণতন্ত্রই নয়, সংসদীয় গণতন্ত্রও বিএনপির হাত ধরে এসেছে: প্রধানমন্ত্রী

মঙ্গলবার, ১ সেপ্টেম্বর ২০২৬, ১৭ ভাদ্র ১৪৩৩ । মাসস প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, বিএনপি শুধু …