Home / আন্তর্জাতিক / বোয়ালমারীর সন্তান এম. এম. শামসুল আজমের লন্ডনের মেইজব্রুক জয়
25 5 26 1

বোয়ালমারীর সন্তান এম. এম. শামসুল আজমের লন্ডনের মেইজব্রুক জয়

শনিবার, ২৩ মে, ২০২৬ মাসস

বোয়ালমারীর কৃতি ও মেধাবী সন্তান এম. এম. শামসুল আজমের লন্ডনের মেইজব্রুক জয় করেছেন। তিনি যুক্তরাজ্যের লন্ডনে বার্কিং অ্যান্ড ডেগেনহাম কাউন্সিলের (LBBD) মেইজব্রুক ওয়ার্ড থেকে লেবার পার্টির প্রার্থী হিসেবে কাউন্সিলর নির্বাচিত হয়েছেন। স্থানীয় নির্বাচনে ফরিদপুরের এই মেধাবী সন্তান ১,১৮২ ভোট পেয়ে বিজয়ী হন।

শামসুল আজম ২০০৩ সালে উচ্চশিক্ষার জন্য লন্ডনে গমন করেন। শিক্ষা জীবন শেষ করে দীর্ঘদিন  তিনি স্থানীয় কমিউনিটির উন্নয়ন ও জনকল্যাণমূলক কাজে যুক্ত আছেন। ২০১৩ সালে তিনি ব্রিটিশ নাগরিকত্ব লাভ করেন।

নির্বাচনে জয়লাভের পর এক প্রতিক্রিয়ায় শামসুল আজম বলেন, এই বিজয় আমার একার নয়, এটি মেইজব্রুকের সকল বাসিন্দার বিজয়। আমি আপনাদের সেবা করতে এবং এলাকাকে আরও পরিচ্ছন্ন, নিরাপদ ও বাসযোগ্য করে গড়ে তুলতে প্রতিশ্রুতিবদ্ধ। তিনি আরও বলেন, আমি যেখান থেকে এসেছি-বোয়ালমারী, ফরিদপুর-সেই মাটির প্রতি আমার গভীর মমতা রয়েছে। প্রবাসে থেকেও আমি বাংলাদেশের সম্মান বৃদ্ধিতে কাজ করে যাব।

তার এই সাফল্যে যুক্তরাজ্যস্থ বাংলাদেশি কমিউনিটি এবং বোয়ালমারী-ফরিদপুরের মানুষের মধ্যে এক আনন্দ ধারার সৃষ্টি করেছে।

ঢাকা থেকে প্রকাশিত সাপ্তাহিক স্রোত পত্রিকার সম্পাদক ও প্রকাশক জুলফিকার আলী এবং অনেক শুভানুধ্যায়ী নবনির্বাচিত কাউন্সিলরকে অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়েছেন।

About Mastary Sangbad

Mastary Admin

Check Also

21 22 26

পে স্কেলের সিদ্ধান্ত নিয়ে যা জানা গেল

ঢাকা, বৃহস্পতিবার ২১ মে ২০২৬ মাসস নবম জাতীয় পে স্কেল নিয়ে সচিব কমিটির ডাকা সভা শেষ …