ঢাকা, রবিবার ২৬ এপ্রিল ২০২৬ মাসস
ঢাকা বিশ্ববিদ্যালয়ের ২০১৯-২০ শিক্ষাবর্ষের মাস্টার্সের শিক্ষার্থী মুনিরা মাহজাবিন মিমো আত্মহত্যা করেছেন বলে জানা গেছে। এ ঘটনায় একজন শিক্ষক ও তার এক ঘনিষ্ঠ সহপাঠীকে জিজ্ঞাসাবাদের জন্য পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে।
মুনিরা মাহজাবিন মিমো থিয়েটার অ্যান্ড পারফরম্যান্স স্টাডিজ বিভাগের মাস্টার্সের শিক্ষার্থী। তিনি বাড্ডার একটি বাসায় মা-বাবার সঙ্গে থাকতেন।
বিভাগের চেয়ারম্যান কাজী তামান্না হক সিগমা জানিয়েছেন, বিষয়টি জানতে পেরে বিভাগের শিক্ষকরা তার বাসায় যান। তার মোবাইল ফোনের কিছু তথ্য বিশ্লেষণ করে একজন শিক্ষকের সঙ্গে তার সম্পৃক্ততার ইঙ্গিত পাওয়া যায়। এর ভিত্তিতেই পুলিশ তাকে জিজ্ঞাসাবাদের জন্য নিয়ে গেছে।
মাস্টারি সংবাদ মাস্টারি সংবাদে আপনাকে স্বাগতম