Home / জাতীয় / স্টেড ফাস্ট কুরিয়ার সার্ভিসের শ্রমিকদের বিক্ষোভ, চরম দুর্ভোগে যাত্রীরা
18 3 26 2

স্টেড ফাস্ট কুরিয়ার সার্ভিসের শ্রমিকদের বিক্ষোভ, চরম দুর্ভোগে যাত্রীরা

১৮ মার্চ ২০২৬ মাসস

বকেয়া বেতন ও বোনাস পরিশোধের দাবিতে সাভারের ঢাকা-আরিচা মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেছেন স্টেড ফাস্ট কুরিয়ার সার্ভিসের শ্রমিকরা। এতে রাতের ব্যস্ত সময়ে সড়কে তীব্র যানজট সৃষ্টি হয়েছে। ফলে চরম দুর্ভোগে পড়েছেন যাত্রীরা।

মঙ্গলবার (১৭ মার্চ) রাত সাড়ে ৯টার দিকে রাজফুলবাড়িয়া বাসস্ট্যান্ড এলাকায় শ্রমিকরা সড়কে অবস্থান নেন। তাদের অভিযোগ, নির্ধারিত সময় পেরিয়ে গেলেও প্রতিষ্ঠান কর্তৃপক্ষ বেতন ও উৎসব বোনাস পরিশোধ করেনি। এ কারণে ক্ষোভে ফেটে পড়ে কয়েক শতাধিক শ্রমিক সড়কে নেমে আসে।

বিক্ষোভকারীরা দ্রুত তাদের পাওনা পরিশোধের দাবি জানিয়ে সড়ক অবরোধ করে রাখেন। এতে ঢাকা-আরিচা মহাসড়কের উভয় পাশে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়।

 এ বিষয়ে সাভার মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আরমান আলী জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে শ্রমিকদের সঙ্গে কথা বলে পরিস্থিতি নিয়ন্ত্রণে এনেছে। পরে রাত প্রায় ১০টা ১৫ মিনিটের দিকে শ্রমিকরা সড়ক ছাড়লে যান চলাচল স্বাভাবিক হয়।

About Mastary Sangbad

Mastary Admin

Check Also

29 8 26 111

গুম-খুনের শিকার ও জুলাই শহীদ পরিবারের ৭৪ জনকে চাকরির নিয়োগপত্র দিলেন প্রধানমন্ত্রী

শনিবার, ২৯ আগস্ট ২০২৬, ১৪ ভাদ্র ১৪৩৩ । মাসস গুম-খুনের শিকার এবং জুলাই অভ্যুত্থানে শহীদ …