Home / অপরাধ / আইজিপি’র বাড়ির বৈদ্যুতিক মিটারের তার চুরি
17 3 26 8

আইজিপি’র বাড়ির বৈদ্যুতিক মিটারের তার চুরি

ঢাকা, মঙ্গলবার ১৭ মার্চ ২০২৬ মাসস

পুলিশ মহাপরিদর্শক-আইজিপি মো. আলী হোসেন ফকিরের বাগেরহাটের বাড়িতে চুরির ঘটনা ঘটেছে।

জেলা অতিরিক্ত পুলিশ সুপাার (সদর সার্কেল) মো. শামীম হোসেন মঙ্গলবার বিকালে বলেন, “আইজিপির বাগেরহাট শহরের আমলাপাড়া এলাকায় চারতলার একটি বাড়ি রয়েছে। সোমবার রাতে সেই বাড়ির বৈদ্যুতিক মিটারের তার চুরি করে নিয়ে গেছে চোর। এরপর বাড়ি বিদ্যুৎবিচ্ছিন্ন হয়ে যায়।”

মঙ্গলবার দুপুরে বিদ্যুৎ বিভাগ বাড়ির বিদ্যুৎ সংযোগটি পুনস্থাপন করে দেয়। জেলা পুলিশের কর্মকর্তারা আইজিপির বাড়ি পরিদর্শন করেছেন।

পুলিশ জানায়, আইজিপির বাড়িটি এখন ভাড়া দেওয়া। আইজিপি বা পরিবারের সদস্যরা এলে দোতলার একটি ইউনিটে বসবাস করেন।

চুরির ঘটনায় এখনো কোনো লিখিত অভিযোগ পাওয়া যায়নি বলে জানায় পুলিশ।

সূত্র : বিডিনিউজ২৪.কম

About Mastary Sangbad

Mastary Admin

Check Also

17 10 2026111111

এক জেলাতেই ৭১০ কোটি টাকার সুপারি, চাষে লাভবান কৃষক

শনিবার, ১৭ অক্টোবর ২০২৬, ২৯ আশ্বিন ১৪৩৩ । মাসস সড়কের পাশে সারি সারি সুপারির স্তূপ। …