Home / অপরাধ / ব্যাংক হিসাব জব্দ হলো যেসব শোবিজ তারকার
22 6 25 8

ব্যাংক হিসাব জব্দ হলো যেসব শোবিজ তারকার

ঢাকা, রবিবার ২২ জুন ২০২৫ মাসস

কর ফাঁকি দেওয়ার কারণে বেশ কয়েকজন তারকা শিল্পীদের ব্যাংক হিসাব জব্দ করতে প্রজ্ঞাপন জারি করেছে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)। 

শোবিজ অঙ্গনের বেশ ক’জন তারকার ব্যাংক হিসাব জব্দ করা হয়েছে। সে তালিকায় আছেন ঢাকাই সিনেমার প্রিয়দর্শিনী অভিনেত্রী মৌসুমী ও অভিনেতা বাপ্পারাজ। আরও আছে নতুন প্রজন্মের নুসরাত ফারিয়া, সাবিলা নূরের নামও।

জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) মোট ২৫ জনের ব্যাংক হিসাব জব্দ করা হয়েছে, এই মর্মে একটি নোটিশ প্রকাশ করেছে। তারকাদের ঠিকানায় চিঠিও প্রেরণ করা হয়েছে।

নাম প্রকাশে অনিচ্ছুক এক রাজস্ব কর্মকর্তা জাগো নিউজকে বলেন, ‘সময়মতো কর পরিশোধ না করায় বেশ কয়েকজন তারকার ব্যাংক হিসাব জব্দ করা হয়েছে। এরই মধ্যে বেশ কয়েকজন তাদের কর পরিশোধ করেছেন। কয়েকজন সময় নিয়েছেন। কর পরিশোধ হলেই ব্যাংক হিসাবে সব ঝামেলা মিটে যাবে।’

কর অঞ্চল-১২ চলতি মাসের ১৫ তারিখে প্রকাশিত এক প্রজ্ঞাপনে ২৫ জনের তালিকা দিয়ে ব্যাংক হিসাব জব্দের তথ্য জানিয়েছে। সেখানে শোবিজের পারভিন জামান মৌসুমী, বাপ্পারাজ, নুসরাত ফারিয়া, আহমেদ শরীফ, নুসরাত ইয়াসমিন তিশার নাম রয়েছে।

বর্তমানে আমেরিকায় রয়েছেন অভিনেত্রী মৌসুমী। বাকিরা দেশে থাকলেও এই বিষয়ে তাদের বক্তব্য মেলেনি। বেশ কয়েকবার মুঠোফোনে কল দিলেও রিসিভ করেননি নুসরাত ফারিয়া।
সূত্র : জাগো নিউজ

About Mastary Sangbad

Mastary Admin

Check Also

1645

বিশ্বের ১০০ প্রভাবশালী ব্যক্তিত্বের তালিকায় তারেক রহমান

ঢাকা, বৃহস্পতিবার ১৬ এপ্রিল ২০২৬ মাসস বিশ্বখ্যাত মার্কিন সাময়িকী টাইম ম্যাগাজিনের প্রকাশিত বিশ্বের ১০০ প্রভাবশালী ব্যক্তির …