মাস্টারি বিডি ডটকম। শেখ নজরুল
ঢাকা । ২০ জানুয়ারি ২০১৭ । ০৭ মাঘ ১৪২৩
নড়াইলে সপ্তাহব্যাপী সুলতান মেলা জমে উঠেছে। চিত্রশিল্পী এস এম সুলতানের ৯২তম জন্মজয়ন্তী উদযাপনের উপলক্ষে সপ্তাহব্যাপী সুলতান মেলা সুলতান ভক্তের প্রাণের মেলায় পরিণত হয়েছে। শনিবার শেষ হবে এই মেলা।
শহরের সুলতান মঞ্চ প্রাঙ্গণে জেলা প্রশাসন ও এস এম সুলতান ফাউন্ডেশনের আয়োজনে সাংস্কৃতিক মন্ত্রণালয়ের সহযোগিতায় মেলাকে সাজানো হয়েছে নানান গ্রামীন খেলাধূলায়। এছাড়া প্রতিদিনই রয়েছে আলোচনাসভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান। মেলাকে আরো প্রানবন্ত করতে দেশের বিভিন্নস্থান থেকে এসেছেন দোকানিরা। সাজিয়ে নিয়ে বসেছেন পণ্যের সম্ভার। কেনা-কাটা, ঘোরাফেরাসহ নানা আনন্দ উপভোগ করতে বেলা গড়াতেই নানা বয়সের মানুষের পদচারণায় মূখর হয়ে উঠেছে।
প্রতিনিই শহরের সুলতান মঞ্চে অনুষ্ঠিত হচ্ছে আলোচনাসভা ও সাংস্কৃতিক অনুষ্ঠত। এছাড়া কুড়িডোব মাঠে অনুষ্ঠিত হচ্ছে লাঠিখেলা, ভলিবল খেলা, কাবাড়ি, কুস্তি, ঘোড়ার গাড়ির দৌড়, ষাঁড়ের লড়াই,
চিত্রশিল্পী এসএম সুলতানের নামে প্রবর্তিত ‘সুলতান স্বর্ণ পদক ২০১৬’ পাচ্ছেন চিত্রশিল্পী হাশেম খান । মেলার সমাপনী অনুষ্ঠানে গুণী শিল্পী হাশেম খানকে সুলতান পদক প্রদান করা হবে।
জাতীয় জাদুঘরের ট্রাস্টি বোর্ডের সভাপতি শিল্পী হাশেম খান তার প্রতিক্রিয়া বলেন, ‘যে কোনো প্রাপ্তি মানুষকে আনন্দ দেয়। এ আনন্দ ছাড়া আর কি বলতে পারি। সুলতান এমন একজন শিল্পী, তাকে সম্মানিত করতে গিয়ে আমরা নিজেরাই সম্মানিত হচ্ছি।
মাস্টারি সংবাদ মাস্টারি সংবাদে আপনাকে স্বাগতম