Home / উন্নয়ন / বন্যায় ক্ষতিগ্রস্ত রাস্তা মেরামতে জোর দিচ্ছি: এলজিআরডি উপদেষ্টা
21

বন্যায় ক্ষতিগ্রস্ত রাস্তা মেরামতে জোর দিচ্ছি: এলজিআরডি উপদেষ্টা

 ১৫ সেপ্টেম্বর ২০২৪

স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের উপদেষ্টা এ এফ হাসান আরিফ বলেছেন, ‘আমাদের মূল কাজ ছিল বন্যা পরবর্তী অবস্থা নিয়ে আমাদের করণীয় ঠিক করা। বন্যা নিয়ে আর আক্ষেপ-আহাজারী না করে আগামীতে এ বন্যা পরিস্থিতি মোকাবিলার জন্য আমরা কি প্রচেষ্টা চালাচ্ছি তা পর্যালোচনা করছি।”

রবিবার (১৫ সেপ্টেম্বর) সকালে চট্টগ্রাম সার্কিট হাউজে চট্টগ্রাম বিভাগ ও জেলার বিভিন্ন বিভাগে কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময়কালে তিনি এ নির্দেশনা দেন।

মতবিনিময় শেষে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন উপদেষ্টা এ এফ হাসান আরিফ।

এ সময় তিনি বলেন,  ‘সব সংস্থার মধ্যে প্রচেষ্টা না থাকলে বন্যার ক্ষতি কাটিয়ে ওঠা কষ্টসাধ্য। বন্যায় ক্ষতিগ্রস্ত রাস্তা মেরামতে আমরা জোর দিচ্ছি। কারণ গ্রামীণ থেকে সব পর্যায় পর্যন্ত যোগাযোগটা খুবই গুরুত্বপূর্ণ। তাছাড়া বন্যা পরবর্তী অন্যান্য যে পরিস্থিতি সৃষ্টি হয়েছে তাও দেখা। সেজন্য সব সংস্থাকে সমন্বয় করে এক সঙ্গে কাজ করার ব্যাপারে কথা হয়েছে’।

এ সময় আরও উপস্থিত ছিলেন চট্টগ্রাম বিভাগীয় কমিশনার তোফায়েল ইসলাম, জেলা প্রশাসক ফরিদা খানমসহ বিভিন্ন বিভাগের কর্মকর্তারা।

-সিভয়েস২৪

About Mastary Sangbad

Mastary Admin

Check Also

29 6 25 2222

ভঙ্গুর অর্থনীতি, দুর্নীতি ও বৈশ্বিক সংকটের মধ্যেই বাজেট প্রণয়ন করেছি : প্রধানমন্ত্রী

সোমবার, ২৯ জুন ২০২৬, ১৫আষাঢ় ১৪৩৩ | মাসস প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, ‘জনগণকে সঙ্গে নিয়ে …