Home / এই দিন / সরকারের ৩ বছর পূর্তি : সন্ধ্যায় জাতির উদ্দেশে প্রধানমন্ত্রীর ভাষণ
pm+12+vashon+mbd

সরকারের ৩ বছর পূর্তি : সন্ধ্যায় জাতির উদ্দেশে প্রধানমন্ত্রীর ভাষণ

মাস্টারি বিডি ডটকম
ঢাকা । ১২ জানুয়ারি ২০১৭ । ২৯ পৌষ ১৪২৩

দশম সংসদ নির্বাচনের পর প্রধানমন্ত্রী শেখ হাসিনা দ্বিতীয় মেয়াদে সরকার গঠনের তিন বছর পূর্তি উপলক্ষে বৃহস্পতিবার সন্ধ্যায় জাতির উদ্দেশে ভাষণ দেবেন।

প্রধানমন্ত্রীর প্রেস সচিব ইহসানুল করিম বুধবার সাংবাদিকদের এ তথ্য জানিয়েছেন।

ইহসানুল করিম জানান, প্রধানমন্ত্রী শেখ হাসিনা সন্ধ্যা সাড়ে ৭ টায় জাতির উদ্দেশে এই ভাষণ প্রদান করবেন। বাংলাদেশ টেলিভিশন (বিটিভি) এবং বাংলাদেশ বেতারে একযোগে এই ভাষণ সম্প্রচারিত হবে।

বিএনপি-জামায়াত জোটের বর্জনের মধ্যে ২০১৪ সালের ৫ জানুয়ারি দশম সংসদ নির্বাচনে জয়লাভ করে টানা দ্বিতীয় মেয়াদে সরকার গঠন করে আওয়ামী লীগ। শেখ হাসিনার নেতৃত্বাধীন আওয়ামী লীগ জোট সরকারের মন্ত্রিপরিষদের সদস্যরা শপথ নেন ১২ জানুয়ারি।

আজ ১২ জানুয়ারি (বৃহস্পতিবার) তিন বছর পূর্ণ করছে এই সরকার।

About Mastary Sangbad

Mastary Admin

Check Also

122222

মঙ্গলবার রাজধানীতে চলবে বিআরটিসির ‘মহিলা বাস’, চালক-কন্ডাক্টরও নারী

১৭ আগস্ট ২০২৬, ২ ভাদ্র ১৪৩৩। মাসস রাজধানী ঢাকায় আগামী মঙ্গলবার চালু হচ্ছে বাংলাদেশ সড়ক …

Leave a Reply

Your email address will not be published.