ঢাকা, রবিবার ২৮ জুলাই ২০২৪, ১৩ শ্রাবণ ১৪৩১ | মাস্টারি সংবাদ
স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল বলেছেন, ঢাকা, গাজীপুর, নারায়ণগঞ্জ ও নরসিংদী জেলায় আগামী তিন দিন (রোব, সোম ও মঙ্গলবার) কারফিউ অব্যহত থাকবে।
তবে এই তিন দিন আরও দুই ঘণ্টা করে কারফিউ শিথিলের সময় বাড়ানো হয়েছে। সেই হিসেবে সকাল ৭টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত কারফিউ শিথিল থাকবে।
শনিবার রাতে রাজধানীর ধানমন্ডিতে নিজ বাসায় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে বৈঠক শেষে স্বরাষ্ট্রমন্ত্রী সংবাদ সম্মেলন করে এ তথ্য জানান।
তিনি বলেন, ‘যেহেতু ধীরে ধীরে পরিস্থিতির উন্নতি হচ্ছে। আইনশৃঙ্খলা পরিস্থিতি ভালোর দিকে যাচ্ছে। সে জন্য আমরা আমাদের যে কারফিউ চলছে, সেটি আরেকটু শিথিল করতে চাচ্ছি।ঢাকা মহানগর ও ঢাকা জেলা, গাজীপুর মহানগর ও গাজীপুর জেলা, নারায়ণগঞ্জ ও নরসিংদী জেলায় আগামী তিন দিন কারফিউ শিথিল থাকবে সকাল সাতটা থেকে সন্ধ্যা ছয়টা পর্যন্ত।’
বাকি জেলাগুলোতে সংশ্লিষ্ট জেলা প্রশাসক ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সমন্বয় করে তাঁদের নিজ নিজ জেলায় কারফিউ দেওয়ার বিষয়ে সিদ্ধান্ত নেবেন বলে জানান স্বরাষ্ট্রমন্ত্রী।
সূত্র: সমকাল
মাস্টারি সংবাদ মাস্টারি সংবাদে আপনাকে স্বাগতম