Home / অর্থনীতি / দেশে মাথাপিছু আয় তিন লাখ টাকারও বেশি
93

দেশে মাথাপিছু আয় তিন লাখ টাকারও বেশি

ঢাকা, মঙ্গলবার ২১ মে ২০২৪, ৭ জ্যৈষ্ঠ ১৪৩১ | মাস্টারি সংবাদ

দেশের মানুষের গড় মাথাপিছু আয় এখন দুই হাজার ৭৮৪ মার্কিন ডলার। ডলারের দাম ১০৯ টাকা ৯৭ পয়সা ধরে মাথাপিছু গড় আয় দাঁড়িয়েছে তিন লাখ ছয় হাজার ১৪৪ টাকা। গত অর্থবছরে গড় মাথাপিছু আয় ছিল দুই হাজার ৭৪৯ মার্কিন ডলার।

গতকাল ২০ মে  রাতে বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো (বিবিএস) প্রকাশিত প্রতিবেদন থেকে এসব  তথ্য জানা গেছে। প্রতিবেদনে চলতি অর্থবছরের মোট দেশজ উৎপাদন (জিডিপি), প্রবৃদ্ধি, বিনিয়োগ, মাথাপিছু আয়ের সাময়িক হিসাব দেওয়া হয়েছে। এতে গত অর্থবছরে মাথাপিছু আয় ছিল দুই হাজার ৭৪৯ মার্কিন ডলার। এক বছরের ব্যবধানে এই আয় বেড়েছে ৩৫ ডলার।

এদিকে চলতি অর্থবছরে মোট দেশজ উৎপাদনের (জিডিপি) প্রবৃদ্ধি পাঁচ দশমিক ৮২ শতাংশ হতে পারে বলে সাময়িক হিসাবে দেখিয়েছে বিবিএস। যা গত অর্থবছরে ছিল ৫ দশমিক ৩৭ শতাংশ।

-জনকণ্ঠ

About Mastary Sangbad

Mastary Admin

Check Also

28 25 5 3

জাতীয় ঈদগাহে ঈদের নামাজ আদায় করলেন রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রী

ঢাকা, বৃহস্পতিবার ২৮ মে ২০২৬ মাসস রাজধানীর হাইকোর্ট সংলগ্ন জাতীয় ঈদগাহ ময়দানে পবিত্র ঈদুল আজহার প্রধান …