Home / উৎসব ও সংস্কৃতি / ইতিহাস ও ঐতিহ্য / ৩০ বার এভারেস্ট জয়ের অনন্য নজির
30

৩০ বার এভারেস্ট জয়ের অনন্য নজির

ঢাকা, বুধবার ২২ মে ২০২৪, ৮ জ্যৈষ্ঠ ১৪৩১ | মাস্টারি সংবাদ

বিশ্বের সর্বোচ্চ শৃঙ্গ মাউন্ট এভারেস্টের চূড়ায় আজ বুধবার ৩০ বারের মতো পদচিহ্ন রেখেছেন নেপালের কামি রিতা শেরপা।

সেই সাথে ৩০ বার এভারেস্টের চূড়ায় উঠে অনন্য একটি নজির গড়েছেন কামি রিতা শেরপা। তাঁর আগে আর কেউ এতবার এভারেস্ট জয়ের রেকর্ড গড়েননি। এর আগে সবচেয়ে বেশি (২৯ বার) এভারেস্ট জয়ের রেকর্ডও ছিল তাঁরই। এবার তিনি নিজের সেই রেকর্ড ভেঙেছেন।চলতি মাসের শুরুর দিকেই ২৯তমবার এভারেস্ট জয়ের রেকর্ড করেছিলেন ৫৪ বছর বয়সী কামি রিতা। পরিচিতজনেরা ‘এভারেস্ট ম্যান’ নামে ডাকেন তাঁকে।

অভিযাত্রী সংগঠক সেভেন সামিট ট্রেকসের মিংমা শেরপা বার্তা সংস্থাকে বলেন, ‘আজ (বুধবার) সকালে এভারেস্টের চূড়ায় উঠেছেন কামি রিতা। রেকর্ড ৩০ বার এভারেস্ট জয় করলেন তিনি। নতুন একটি রেকর্ড গড়েছেন তিনি।’

এভারেস্ট অভিযানে পেশাদার গাইড কামি রিতা। ১৯৯৪ সালে প্রথমবারের মতো ৮ হাজার ৮৪৯ মিটার বা ২৯ হাজার ফুট উঁচু এভারেস্টশৃঙ্গে উঠেছিলেন তিনি। সেটা একটি বাণিজ্যিক অভিযান ছিল। এরপর তিন দশক ধরে এভারেস্টে গাইডের কাজ করে চলেছেন কামি রিতা। প্রতিবছরই এভারেস্টের চূড়ায় পদচিহ্ন রেখে চলেছেন তিনি।

২৯ বার এভারেস্ট জয়ের রেকর্ড করার পর এএফপিকে বলেছিলেন, ‘আমি এই রেকর্ড গড়তে পেরে বেশ খুশি। তবে রেকর্ড গড়া হয় ভাঙার জন্য।’

তারও আগে কামি রিতা বলেছিলেন, তিনি এভারেস্ট আরোহীদের গাইড হিসেবে এভারেস্টের চূড়ায় উঠতেন। রেকর্ড গড়ার কোনো ইচ্ছা তাঁর ছিল না; কিন্তু কাজের মধ্য দিয়েই রেকর্ড গড়েছেন তিনি।

জনকণ্ঠ

About Mastary Sangbad

Mastary Admin

Check Also

2 9 2026 12

স্পিকারের সঙ্গে ভারতীয় হাইকমিশনারের সাক্ষাৎ

বুধবার, ২ সেপ্টেম্বর ২০২৬, ১৮ ভাদ্র ১৪৩৩ । মাসস জাতীয় সংসদের স্পিকার হাফিজ উদ্দিন আহমদ বীর …