Home / উন্নয়ন / ‘উন্নয়নের জন্য গণতন্ত্র, শেখ হাসিনার মূলমন্ত্র’
sk-hasina

‘উন্নয়নের জন্য গণতন্ত্র, শেখ হাসিনার মূলমন্ত্র’

মাস্টারি বিডি ডটকম
ঢাকা । ০৬ জানুয়ারি ২০১৭ । ২৩ পৌষ ১৪২৩

শুরু হচ্ছে সারাদেশে তিন দিনব্যাপী  উন্নয়ন মেলা; থাকছে এলজিইডির ব্যাপক অংশগ্রহণ।

আগামী ৯ জানুয়ারি থেকে দেশের সকল উপজেলা ও জেলা শহরে তিন দিনব্যাপী ‘উন্নয়ন মেলা-২০১৭’ শুরু হবে। টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা অর্জনের পাশাপাশি ভিশন-২০২১ ও ভিশন-২০৪১ অর্জনে সরকারের উন্নয়ন কার্যক্রমের সফলগাঁথা জনগণের সামনে তুলে ধরাই এই মেলার লক্ষ্য।
মেলার সঙ্গে সংশ্লিষ্ট কর্মকর্তা প্রধানমন্ত্রীর কার্যালয়ের (পিএমও) পরিচালক (প্রশাসক) ড. দেওয়ান মো. হুমায়ুন কবির বাসস’কে জানান, ‘প্রধানমন্ত্রী শেখ হাসিনার ওইদিন বিকাল ৩টায় তাঁর সরকারি বাসভবন গণভবন থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে এই মেলার উদ্বোধনের কথা রয়েছে।’
এই মেলার থিম হচ্ছে- ‘উন্নয়নের জন্য গণতন্ত্র, শেখ হাসিনার মূলমন্ত্র’।
হুমায়ুন কবির আরো জানান, সকল সরকারি, আধাসরকারি ও বেসরকারি সংস্থার পক্ষ থেকে মেলায় আগত লোকদের সামনে তাদের নিজ নিজ সংস্থার সফলগাঁথা তুলে ধরা হবে।
তিনি বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বাধীন বর্তমান সরকার জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্বপ্নের ক্ষুধা ও দারিদ্র্য মুক্ত সোনার বাংলা গড়ে তোলার লক্ষে ১০টি বিশেষ উদ্যোগ গ্রহণের ঘোষণার মাধ্যমে দেশকে সামনের দিকে এগিয়ে নিয়ে যাচ্ছেন।
এই ১০টি বিশেষ উদ্যোগ হচ্ছে- ‘একটি বাড়ি একটি খামার প্রকল্প, আশ্রায়ন প্রকল্প, ডিজিটাল বাংলাদেশ, শিক্ষা সহায়তা কর্মসূচি, নারীর ক্ষমতায়ন কর্মসূচি, সকলের জন্য বিদ্যুৎ, সামাজিক নিরাপত্তা কর্মসূচি, কমিউনিটি ক্লিনিক ও মানসিক স্বাস্থ্য, বিনিয়োগ উন্নয়ন ও পরিবেশ সংরক্ষণ।
মি. কবির বলেন, তিন দিনব্যাপী মেলায় থাকবে আলোচনা সভা, তাছাড়া সংস্কৃতিক অনুষ্ঠানের মাধ্যমেও দেশের মুক্তিযুদ্ধ ও আর্থ-সামাজিক উন্নয়নের নানা দিক তুলে ধরা হবে।
তিনি আরো বলেন, বিদেশে বাংলাদেশী মিশনগুলোও তাদের সুবিধাজনক সময়ে এ ধরনের মেলার আয়োজন করবে- বিদেশে বাংলাদেশকে তুলে ধরার জন্য।

উল্লেখ্য, এই মেলায় প্রতিটি জেলা এবং উপজেলায় এলজিইডির ব্যাপক অংশগ্রহণ থাকবে বলে সূত্র নিশ্চিত করেছে।

About Mastary Sangbad

Mastary Admin

Check Also

12 8 26 11111

ভারত থেকে দেশে আসছে ১৯টি নতুন রেলবগি

বুধবার, ১২ আগস্ট ২০২৬, ২৮ শ্রাবণ ১৪৩৩ । মাসস দীর্ঘ প্রতীক্ষার পর বাংলাদেশ রেলওয়ের বহরে …

Leave a Reply

Your email address will not be published.