Home / শিক্ষা / চুক্তি স্বাক্ষর : সরকারি কর্মকর্তাদের প্রশিক্ষণ দেবে হার্ভার্ড কেনেডি স্কুল
kamalnaserharverdmbd

চুক্তি স্বাক্ষর : সরকারি কর্মকর্তাদের প্রশিক্ষণ দেবে হার্ভার্ড কেনেডি স্কুল

মাস্টারি বিডি ডটকম
১৫ সেপ্টেম্বর ২০১৬ । ৩১ ভাদ্র ১৪২৩

মঙ্গলবার বাংলাদেশ সিভিল সার্ভিসের ঊর্ধ্বতন কর্মকর্তাদের প্রশিক্ষণের বিষয়ে জনপ্রশাসন মন্ত্রণালয়ের সাথে হার্ভাড বিশ্ববিদ্যালয়ের হার্ভাড কেনেডি স্কুলের একটি সমঝোতা চুক্তি স্বাক্ষরিত হয়েছে।

যুক্তরাষ্ট্রের হার্ভার্ড কেনেডি স্কুলে জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সচিব ড. কামাল আবদুল নাসের চৌধুরী ও হার্ভার্ড কেনেডি স্কুলের সিনিয়র এসোসিয়েট ডিন ডেবরা ইলস এ স্মারকে স্বাক্ষর করেন। খবর বাসস-এর।

এ চুক্তির আওতায় ২০১৬-২০১৭ অর্থবছরে সরকারের ঊর্ধ্বতন কর্মকর্তারা হার্ভার্ড কেনেডি স্কুলে প্রশিক্ষণের সুযোগ পাবেন। এতে বাংলাদেশ সিভিল সার্ভিসের কর্মকর্তাদের দক্ষতা বৃদ্ধি, উচ্চশিক্ষা, প্রশিক্ষণ ও গবেষণার ক্ষেত্রে সম্ভাবনার নতুন দ্বার উন্মুক্ত হবে বলে আশা করা হচ্ছে।

প্রধানমন্ত্রী শেখ হাসিনা দক্ষ ও সেবামুখী জনপ্রশাসন গড়ে তোলার জন্য সরকারি কর্মকর্তাদের প্রশিক্ষণের উপর বিশেষ জোর দিয়েছেন। তারই ধারাবাহিকতায় গতবছর কামাল আবদুল নাসের চৌধুরীর নেতৃত্বে একটি প্রতিনিধিদল যুক্তরাষ্ট্রের এই খ্যাতনামা বিশ্ববিদ্যালয় ও প্রশিক্ষণ প্রতিষ্ঠানের সাথে আলোচনা শুরু করেন। এ প্রেক্ষাপটেই হার্ভার্ড কেনেডি স্কুলের সাথে এ সমঝোতা স্মারক স্বাক্ষরিত হলো।

চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন নিউইয়র্কে বাংলাদেশ দূতাবাসের কনসাল জেনারেল মো. শামীম আহসান, জনপ্রশাসন মন্ত্রণালয়ের উপসচিব ড. আব্দুল হামিদ প্রমুখ।

সমঝোতা স্মারক স্বাক্ষরের পর প্রতিনিধিদলের সদস্যরা স্কুলের একাডেমিক ডিন আরচন ফুং, প্রফেসর জে. কে. রোজেনবাগ ও প্রফেসর হাগ ও দোহারিতির সঙ্গে আলোচনা করেন। আলোচনায় বাংলাদেশের সরকারি কর্মকর্তাদের জন্য চাহিদাভিত্তিক প্রশিক্ষণের আয়োজন, প্রশিক্ষণ প্রতিষ্ঠানগুলোর মানোন্নয়ন এবং প্রশিক্ষণ কারিকুলাম উন্নয়নের বিষয় গুরুত্ব পায়।

About Mastary Sangbad

Mastary Admin

Check Also

14 7 2026 555

শিক্ষামন্ত্রীর পদত্যাগ দাবিতে এবার ঢাকা বোর্ডের সামনে শিক্ষার্থীরা, চার জেলায় বিক্ষোভ, অবরোধ

মঙ্গলবার, ১৪ জুলাই ২০২৬, ৩০ আষাঢ় ১৪৩৩ | মাসস টানা বৃষ্টি ও জলাবদ্ধতার মধ্যে গতকাল …

Leave a Reply

Your email address will not be published.