সাধারণ নির্বাচন | ৮ জানুয়ারি ২০২৪ | ২৪ পৌষ ১৪৩০

কুমিল্লা-৯ (লাকসাম-মনোহরগঞ্জ) আসনে বিপুল ভোটে পঞ্চম বারের মতো জয়ী হলেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মো. তাজুল ইসলাম। রবিবার রাতে রিটার্নিং কর্মকর্তা খন্দকার মু. মুশফিকুর রহমান দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে কুমিল্লা-৯ (লাকসাম-মনোহরগঞ্জ) আসনে মো. তাজুল ইসলামকে বেসরকারিভাবে নির্বাচিত ঘোষণা করেছেন। তিনি মোট ভোট পেয়েছেন ২ লাখ ৩৩ হাজার ৯৪৬টি।
মো. তাজুল ইসলামের নিকটতম প্রতিদ্বন্দ্বী ইসলামিক ফ্রন্ট বাংলাদেশের প্রার্থী মো. আবু বকর ছিদ্দিক চেয়ার প্রতীক নিয়ে পেয়েছেন ৮ হাজার ২৬০ ভোট এবং জাতীয় পার্টির মো. গোলাম মোস্তফা কামাল লাঙল প্রতীক নিয়ে পেয়েছেন ৬ হাজার ১৫৯ ভোট।
মাস্টারি সংবাদ মাস্টারি সংবাদে আপনাকে স্বাগতম