Home / জাতীয় / জাতীয় নির্বাচন / বিপুল ভোটে পঞ্চম বারের মতো জয়ী হলেন মোঃ তাজুল ইসলাম
5254

বিপুল ভোটে পঞ্চম বারের মতো জয়ী হলেন মোঃ তাজুল ইসলাম

মাস্টারি সংবাদ | শেখ নজরুল
সাধারণ নির্বাচন | ৮ জানুয়ারি ২০২৪ | ২৪ পৌষ ১৪৩০

256

কুমিল্লা-৯ (লাকসাম-মনোহরগঞ্জ) আসনে বিপুল ভোটে পঞ্চম বারের মতো জয়ী হলেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মো. তাজুল ইসলাম।  রবিবার রাতে রিটার্নিং কর্মকর্তা খন্দকার মু. মুশফিকুর রহমান দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে কুমিল্লা-৯ (লাকসাম-মনোহরগঞ্জ) আসনে মো. তাজুল ইসলামকে বেসরকারিভাবে নির্বাচিত ঘোষণা করেছেন। তিনি মোট ভোট পেয়েছেন ২ লাখ ৩৩ হাজার ৯৪৬টি।

মো. তাজুল ইসলামের নিকটতম প্রতিদ্বন্দ্বী ইসলামিক ফ্রন্ট বাংলাদেশের প্রার্থী মো. আবু বকর ছিদ্দিক চেয়ার প্রতীক নিয়ে পেয়েছেন ৮ হাজার ২৬০ ভোট এবং জাতীয় পার্টির মো. গোলাম মোস্তফা কামাল লাঙল প্রতীক নিয়ে পেয়েছেন ৬ হাজার ১৫৯ ভোট।

মো. তাজুল ইসলাম ১৯৯৬, ২০০৮, ২০১৪ ও ২০১৮ সালের নির্বাচনেও নৌকা প্রতীক নিয়ে জাতীয় সংসদ সদস্য নির্বাচিত হন। ২০১৪ সালে বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি এবং ২০১৮ সাল থেকে স্থানীয় সরকার মন্ত্রণালয়ের মন্ত্রীর দায়িত্ব অত্যন্ত সফলতার সাথে পালন করেন।লাকসাম ও মনোহরগঞ্জ এ দুই উপজেলা নিয়ে গঠিত এই সংসদীয় আসনে গড় ভোট পড়েছে প্রায় ৫৮ দশমিক ৯৮ শতাংশ। এই আসনের মোট ভোট কেন্দ্র ১২৬টি।
 এর মধ্যে লাকসাম উপজেলায় ৬৬টি এবং মনোহরগঞ্জ উপজেলায় ৬০টি কেন্দ্র।

About Mastary Sangbad

Mastary Admin

Check Also

19 4 24 7

সংসদের কেনাকাটায় হরিলুট

ঢাকা, রবিবার ১৯ এপ্রিল ২০২৬ মাসস মাত্র ৪ হাজার টাকার ব্যাগের দাম ধরা হয়েছে ৩৪ হাজার …