Home / অপরাধ / রাজধানীতে আতশবাজি, পটকা, ফানুস ও মশাল মিছিল অনির্দিষ্টকালের জন্য নিষিদ্ধ
61e41d8407013164233971661e41d8407024

রাজধানীতে আতশবাজি, পটকা, ফানুস ও মশাল মিছিল অনির্দিষ্টকালের জন্য নিষিদ্ধ

মাস্টারি সংবাদ | নিজস্ব প্রতিবেদক
নির্বাচন | ১৯ ডিসেম্বর ২০২৩ | ৪ পৌষ ১৪৩০

রাজধানীতে আতশবাজি, পটকা, ফানুস ও মশাল মিছিল অনির্দিষ্টকালের জন্য নিষিদ্ধ ঘোষণা করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)।

১৮ ডিসেম্বর রাত ১২টা থেকে এ নির্দেশনা কার্যকর হবে। এর আগে ডিএমপি কমিশনার হাবিবুর রহমান স্বাক্ষরিত এক আদেশে আতশবাজি, পটকা, ফানুস ও মশাল মিছিল অনির্দিষ্টকালের জন্য নিষিদ্ধ ঘোষণা করা হয়।

ওই আদেশে বলা হয়, আগামী ২৫ ডিসেম্বর খ্রিষ্ট ধর্মাবলম্বীদের প্রধান ধর্মীয় উৎসব শুভ বড়োদিন ও ৩১ ডিসেম্বর ইংরেজি নববর্ষের প্রাক্কালে ডিএমপি এলাকার বাসিন্দারা স্বতঃস্ফূর্তভাবে বিভিন্ন আনন্দ উৎসবে অংশ নেবে। তবে এ আনন্দ উৎসব উদ্‌যাপনের নামে কিছু উচ্ছৃঙ্খল ব্যক্তি নিজস্ব সংস্কৃতি, মূল্যবোধ ও ঐতিহ্যবিরোধী কর্মকাণ্ডে লিপ্ত হয়ে থাকে।

এরই পরিপ্রেক্ষিতে আমি ডিএমপি কমিশনার হাবিবুর রহমান অর্ডিন্যান্স (অর্ডিন্যান্স নং- III/৭৬) এর ২৮ ও ২৯ ধারায় অর্পিত ক্ষমতাবলে ১৮ ডিসেম্বর সোমবার রাত ১২টা থেকে শুভ বড়োদিন ও ইংরেজি নববর্ষ উদযাপন উৎসবমুখর এবং নিরাপদ পরিবেশে সম্পন্ন করার লক্ষ্যে অনির্দিষ্টকালের জন্য সব প্রকার আতশবাজি, পটকা ফুটানো, ফানুস উড়ানো ও মশাল মিছিল নিষিদ্ধ ঘোষণা করছি। পরবর্তী নির্দেশ না দেয়া পর্যন্ত এ আদেশ বলবৎ থাকবে বলেও উল্লেখ করা হয়।

About Mastary Sangbad

Mastary Admin

Check Also

12 4 2026 66

৯২ তে থামলেন আশা ভোসলে

ঢাকা, রবিবার ১২ এপ্রিল ২০২৬ মাসস প্রয়াত বর্ষীয়ান সঙ্গীতশিল্পী আশা ভোসলে। বয়স হয়েছিল ৯২। শনিবার সন্ধ্যাবেলা হঠাৎই …