পাঁচ সন্তানের জন্ম একসঙ্গে
Mastary Sangbad
October 15, 2023
প্রচ্ছদ, ফিচার, ব্যানার, ব্রেকিং নিউজ
233 Views
মাস্টারি সংবাদ | রিপোর্টার
ফিচার | ১৫ অক্টোবর ২০২৩ | ৩০ আশ্বিন ১৪৩০
ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালে নরসিংদীর বাসিন্দা মনসুরা আক্তারের (২১) জন্ম দেওয়া পাঁচ সন্তানের মধ্যে একে একে চারজনই মারা গেছে। তাদের মধ্যে বেঁচে থাকা এক কন্যাসন্তানকে বাঁচাতে চেষ্টা চালাচ্ছেন পরিবারের সদস্য ও চিকিৎসকরা।
আজ রবিবার দুপুরের দিকে ঢামেক হাসপাতালের নবজাতক বিভাগের (এনআইসিইউ) অধ্যাপক ও বিভাগীয় প্রধান ডা. মনীষা ব্যানার্জি চার শিশুর মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেন। তিনি জানান, জন্মের পর পাঁচটি শিশুরই ওজন ছিল খুবই কম।
এ ছাড়া তাদের নানা রকম শারীরিক সমস্যা ছিল। ভূমিষ্ঠ হওয়ার পরই পাঁচ শিশুসন্তানকে এনআইসিইউতে রাখা হয়। জন্মের ঘণ্টাখানেক পর সেখানে চিকিৎসারত একজন মারা যায়। পরে ধাপে ধাপে আরো তিন শিশু মারা যায়। বর্তমানে এনআইসিইউতে এক কন্যাসন্তান এখনো চিকিৎসাধীন। তবে তার অবস্থাও ভালো না।
এর আগে গত বৃহস্পতিবার সকালে নরমাল ডেলিভারিতে একে একে পাঁচটি সন্তান জন্ম দেন মনসুরা। নরসিংদীর শিবপুরের বান্ধারদিয়া গ্রামের সিএনজি অটোরিকশাচালক আমির উদ্দিন মামুনের স্ত্রী তিনি।
তাঁর বাবার বাড়ি একই উপজেলার নিনগাঁও গ্রামে।
সূত্র : কালের কণ্ঠ
2023-10-15