Home / জাতীয় / বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে এলজিইডির নবনিযুক্ত প্রধান প্রকৌশলীর শ্রদ্ধা
021

বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে এলজিইডির নবনিযুক্ত প্রধান প্রকৌশলীর শ্রদ্ধা

মাস্টারি বিডি | শেখ নজরুল
স্থানীয় সরকার | ২ এপ্রিল ২০২০ | ১৩ বৈশাখ  ১৪২৭

এলজিইডির নবনিযুক্ত প্রধান প্রকৌশলী জনাব মোঃ আব্দুর রশীদ খান আজ ২৬ এপ্রিল রোববার দুপুর ১:৪৫ মিনিটে বনানী কবরস্থানে ’৭৫এর ১৫ আগস্ট সেই কালরাতে বঙ্গবন্ধু পরিবারের শহীদ বেগম ফজিলতুন্নেছা মুজিব, শেখ কামাল, শেখ জামাল, শেখ রাসেলসহ  স্বজনের সমাধীসৌধে পুস্পস্তবক অর্পণপূর্বক দোয়ায় অংশগ্রহণ করেন।

1234

12

এরপর তিনি  বনানী  কবরস্থানে এলজিইডির প্রতিষ্ঠাতা প্রধান প্রকৌশলী বীর মুক্তিযোদ্ধা  কামরুল ইসলাম সিদ্দিক এর মাজার জেয়ারত ও  মোনাজাত করেন।  এর আগে জনাব রশীদ গতকাল ২৫ এপ্রিল ২০২০ শনিবার জনাব মোঃ মতিয়ার রহমানের প্রধান প্রকৌশলী হিসেবে মেয়াদ শেষ হওয়ায় এলজিইডির নতুন প্রধান প্রকৌশলী হিসেবে দায়িত্ব গ্রহণ করেন। পরে তিনি এলজিইডি আগাওগাঁওস্থ সদর দপ্তরে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্প অর্পন শেষে ধানমন্ডিস্থ ৩২ নম্বর সড়কে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পন করেন। এ সময় সামাজিক দূরত্ব মেনে এলজিইডির ঊর্ধ্বতন কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।

321াসহ

21

About Mastary Sangbad

Mastary Admin

Check Also

12 7 2026 4

বন্যায় ৭ জেলায় ক্ষতিগ্রস্ত ১০ লাখ মানুষ, নিহত ৫১

রবিবার, ১২ জুলাই ২০২৬, ২৮ আষাঢ় ১৪৩৩ | মাসস দেশের বিভিন্ন এলাকায় টানা অতিবৃষ্টি, পাহাড়ি …

Leave a Reply

Your email address will not be published.