Home / জাতীয় / টুঙ্গীপাড়ায় জাতিরপিতার সমাধিসৌধে এলজিইডি’র নবনিযুক্ত প্রধান প্রকৌশলীর শ্রদ্ধা
94381811_636994463823607_3032800695469211648_n

টুঙ্গীপাড়ায় জাতিরপিতার সমাধিসৌধে এলজিইডি’র নবনিযুক্ত প্রধান প্রকৌশলীর শ্রদ্ধা

মাস্টারি বিডি | শেখ নজরুল
স্থানীয় সরকার | ২ এপ্রিল ২০২০ | ১৪ বৈশাখ  ১৪২৭

94728172_707407763401639_3856956356376395776_n

আজ ২৭ এপ্রিল ২০২০, সোমবার সকালে এলজিইডির নবনিযুক্ত প্রধান প্রকৌশলী জনাব মোঃ আব্দুর রশীদ খান টুঙ্গীপাড়ায় জাতিরপিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিসৌধে পুষ্পস্তবক অর্পনের মাধ্যমে অতল শ্রদ্ধা জ্ঞাপন করেন। তিনি এ সময় দোয়ায় অংশগ্রহণ করেন। এসময় সামাজিক দূরত্ব বজায় রেখে স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের অতিরিক্ত প্রধান প্রকৌশলী (সদর দপ্তর) মোঃ মোসলে উদ্দিন, গোপালগঞ্জের নির্বাহী প্রকৌশলী মোঃ এহসানুল হক, সিনিয়র সহকারী প্রকৌশলী সরদার একরামুল কবীর, উপজেলা প্রকৌশলী মোঃ ফয়সাল আহমেদ উপস্থিত ছিলেন। শ্রদ্ধা নিবেদন শেষে তিনি টুঙ্গিপাড়া উপজেলায় এলজিইডি কর্তৃক বাস্তবায়নাধীন বিভিন্ন উন্নয়নমূলক কর্মকাণ্ড সরেজমিনে পরিদর্শন করেন।

জনাব রশীদ গত  ২৬ এপ্রিল রোববার দুপুর ১:৪৫ মিনিটে বনানী কবরস্থানে ’৭৫এর ১৫ আগস্ট সেই কালরাতে বঙ্গবন্ধু পরিবারের শহীদ বেগম ফজিলতুন্নেছা মুজিব, শেখ কামাল, শেখ জামাল, শেখ রাসেলসহ  স্বজনের সমাধীসৌধে পুস্পস্তবক অর্পণ করেন এবং দোয়ায় অংশগ্রহণ করেন।

1234

তিনি  বনানী  কবরস্থানে এলজিইডির প্রতিষ্ঠাতা প্রধান প্রকৌশলী কামরুল ইসলাম সিদ্দিক এর কবর জেয়ারত ও  মোনাজাত করেন।

12

গত ২৫ এপ্রিল ২০২০ শনিবার জনাব মোঃ মতিয়ার রহমানের প্রধান প্রকৌশলী হিসেবে মেয়াদ শেষ হওয়ায় এলজিইডির নতুন প্রধান প্রকৌশলী হিসেবে প্রকৌশলী জনাব মোঃ আব্দুর রশীদ খান দায়িত্ব গ্রহণ করেন।

95044239_3094007980622217_6135639375389655040_n

পরে তিনি আগাওগাঁওস্থ এলজিইডি সদর দপ্তরে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পন করেন।

321

এদিন তিনি ধানমন্ডিস্থ ৩২ নম্বর সড়কে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পন করেন। এ সময় সামাজিক দূরত্ব মেনে এলজিইডির ঊর্ধ্বতন কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।

021

 

About Mastary Sangbad

Mastary Admin

Check Also

28 25 5 3

জাতীয় ঈদগাহে ঈদের নামাজ আদায় করলেন রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রী

ঢাকা, বৃহস্পতিবার ২৮ মে ২০২৬ মাসস রাজধানীর হাইকোর্ট সংলগ্ন জাতীয় ঈদগাহ ময়দানে পবিত্র ঈদুল আজহার প্রধান …

Leave a Reply

Your email address will not be published.