Home / এই দিন / বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) দিবস-২০১৬ আজ
bgbbordermbd

বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) দিবস-২০১৬ আজ

মাস্টারি বিডি ডটকম
ঢাকা । ২০ ডিসেম্বর ২০১৬ । ০৬ পৌষ ১৪২৩

আজ ২০ ডিসেম্বর বর্ডার গার্ড বাংলাদেশ দিবস-২০১৬। বিজিবি দিবস উপলক্ষে আজ মঙ্গলবার সকাল সাড়ে ৭ টায় পিলখানায় বিজিবি মহাপরিচালক মেজর জেনারেল আবুল হোসেন, এনডিসি, পিএসসি অত্র বাহিনীর রেজিমেন্টাল পতাকা উত্তোলন করেন এবং সকাল ৭ টা ৪৫ মিনিটে ‘সীমান্ত গৌরব’-এ পুষ্পস্তবক অর্পণ করে এ বাহিনীর শহীদ মুক্তিযোদ্ধাদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেন।

বিজিবি দিবসের কর্মসূচি অনুযায়ী সকাল ৯ টায় প্রধানমন্ত্রী শেখ হাসিনা পিলখানায় বিজিবি সদর দপ্তরের বীর উত্তম আনোয়ার হোসেন প্যারেড গ্রাউন্ডে আনুষ্ঠানিক কুচকাওয়াজ পরিদর্শন ও অভিবাদন গ্রহণ করেন।

অনুষ্ঠানে ২০১৬ সালে বিভিন্ন কর্মকান্ডে বীরত্বপূর্ণ ও কৃতিত্বপূর্ণ অবদানের জন্য বিজিবি সদস্যদের মধ্য থেকে ১০ জনকে বর্ডার গার্ড বাংলাদেশ পদক (বিজিবিএম), ২০ জনকে রাষ্ট্রপতি বর্ডার গার্ড পদক (পিবিজিএম), ১০ জনকে বর্ডার গার্ড বাংলাদেশ পদক-সেবা (বিজিবিএমএস) এবং ২০জনকে রাষ্ট্রপতি বর্ডার গার্ড পদক-সেবা (পিবিজিএমএস) প্রদান করা হবে।

আনুষ্ঠানিক কুচকাওয়াজ শেষে প্রধানমন্ত্রী ভাষণ দেবেন। দুপুর ১২ টা ১৫ মিনিটে পিলখানাস্থ বীর উত্তম ফজলুর রহমান খন্দকার মিলনায়তনে আয়োজিত দরবারে বিজিবি সদস্যদের উদ্দেশ্যে ভাষণ দেবেন প্রধানমন্ত্রী।

সূত্র : বাসস

About Mastary Sangbad

Mastary Admin

Check Also

28 9 26 222

মিরপুরের রাড্ডা সেন্টারের ভাঙা কক্ষে চলছে টিকাসহ স্বাস্থ্যসেবা কার্যক্রম, নেই পানি-বিদ্যুৎ

রাজধানীর মিরপুর-১ নম্বরের বেসরকারি মা ও শিশুস্বাস্থ্য কেন্দ্র রাড্ডা এমসিএইচ-এফপি সেন্টার গুঁড়িয়ে দেওয়ার পর আজ …

Leave a Reply

Your email address will not be published.