Home / আন্তর্জাতিক / মিস ওয়ার্ল্ড-২০১৬ : মিস পুয়ের্তোরিকো
missworld2016winnermiss-puerto-ricombd

মিস ওয়ার্ল্ড-২০১৬ : মিস পুয়ের্তোরিকো

মাস্টারি বিডি ডটকম
আন্তর্জাতিক । ১৯ ডিসেম্বর ২০১৬ । ০৫ পৌষ ১৪২৩

পুয়ের্তোরিকোর সুন্দরী স্টেফেনি ডেল ভ্যালে রোববার আয়োজিত মিস ওয়ার্ল্ড ২০১৬-এর মুকুট জিতেছেন। নিকটতম প্রতিদ্বন্দ্বী ডোমিনিকান রিপাবলিক ও ইন্দোনেশীয় সুন্দরীকে পরাজিত করে বিশ্ব সুন্দরী নির্বাচিত হয়েছেন তিনি।

বিশ্বের বিভিন্ন প্রান্ত থেকে সুন্দরীরা এই প্রতিযোগিতায় অংশ নিয়েছিলেন।

missworld2016winnermiss-puerto-ricombd-in

বাদামী নয়না ১৯ বছর বয়সী বিশ্ব সুন্দরী ডেল ভ্যালে স্প্যানিশ, ইংরেজি ও ফ্রেঞ্চ ভাষায় কথা বলতে পারেন। তিনি বিনোদন জগতের বাসিন্দা হবেন বলে আশা করা হচ্ছে। খবর বার্তা সংস্থা এএফপি’র।

প্রথা অনুযায়ী মিস ওয়ার্ল্ড ২০১৫ এর বিজয়ী স্প্যানের মিরিয়া লাগাগুনা ভ্যালের মাথায় বিজয় মুকুট পরিয়ে দেন।

missworld2016winnermiss-puerto-ricombd-in-in

ভ্যালে তার মাতৃভূমির প্রতিনিধিত্ব করে এই মুকুট অর্জনকে ‘একটি সম্মান ও গুরু দায়িত্ব’ হিসেবে উল্লেখ করেন।

মিস ওয়ার্ল্ড-এর এবারের আসরে প্রথম রানার-আপ হয়েছেন ডোমিনিকান রিপাবলিকের ইয়ারিতজা মিগুয়েলিনা রেইয়েস রামিরেজ এবং দ্বিতীয় রানার আপ হয়েছেন ইন্দোনেশিয়ার নাতাশা ম্যানুয়েলা।

About Mastary Sangbad

Mastary Admin

Check Also

14 4 2026 9090003

বন্ধ হয়ে গেল দেশের একমাত্র রাষ্ট্রায়ত্ত তেল শোধনাগার

অপরিশোধিত জ্বালানি তেলের (ক্রুড অয়েল) তীব্র সংকটের কারণে দেশের একমাত্র রাষ্ট্রায়ত্ত তেল শোধনাগার ইস্টার্ন রিফাইনারি …

Leave a Reply

Your email address will not be published.