Home / আন্তর্জাতিক / বার্লিনের ক্রিসমাস মার্কেটে লরি হামলা : নিহত ১২, আহত ৪৮
berlinxmasmarketmbd-f

বার্লিনের ক্রিসমাস মার্কেটে লরি হামলা : নিহত ১২, আহত ৪৮

মাস্টারি বিডি ডটকম
আন্তর্জাতিক । ২০ ডিসেম্বর ২০১৬ । ০৬ পৌষ ১৪২৩

জার্মানির বার্লিনে ব্যস্ততম ক্রিসমাস মার্কেটে একটি লরি ঢুকে পড়ার ঘটনায় অন্তত ১২ জন নিহত হয়েছে। এঘটনায় আহত হয়েছে আরও ৪৮ জন।

সোমবার ক্রিসমাসের মৌসুমের সন্ধ‌্যায় ব্রাইটশেইডপ্লাৎজের এ ঘটনাকে একটি ‘হামলা’ হিসেবেই দেখছেন বার্লিনের রাজ‌্য সরকারের স্বরাষ্ট্রমন্ত্রী আন্দ্রেয়াস গেইসেল।

berlincrismusmarketattackdiesmbd-2

জার্মানির স্বরাষ্ট্রমন্ত্রী টমাস ডা ম্যাজিয়ার জানিয়েছেন, কয়েকটি বিষয় এই ঘটনাকে একটি ইচ্ছাকৃত হামলা হিসেবেই ইঙ্গিত করছে।

আন্তর্জাতিক সংবাদ মাধ‌্যমে আসা ভিডিওতে দেখা যায়, দোকানপাট ভেঙে জিনিসপত্র ছড়িয়ে ছিটিয়ে আছে; আহত অনেকে পড়ে আছে রাস্তায়।

বার্লিনের পুলিশ জানিয়েছে, তারা ওই লরি থেকে সন্দেহভাজন একজনকে আটক করেছে; গাড়ির ভেতরেই আরেক আরোহীর মৃত‌্যু হয়েছে।

berlincrismusmarketattackdiesmbd

জার্মানির গণমাধ্যমে বলা হচ্ছে, পোল্যান্ডের লরিটি ইতালি থেকে ইস্পাত নিয়ে বার্লিনে আসছিল। যাত্রাপথে সোমবার স্থানীয় সময় দুপুরের দিকে লরির সঙ্গে পরিবহন প্রতিষ্ঠানের যোগাযোগ বিচ্ছিন্ন হয়। বড়দিন উপলক্ষে বার্লিনের কেন্দ্রস্থলে বসা মার্কেটে রাতে ঢুকে পড়ে লরিটি। এতে হতাহতের ঘটনা ঘটে। ঘটনার পর এলাকাটি ঘিরে রেখেছে পুলিশ।

সূত্র : বাসস

About Mastary Sangbad

Mastary Admin

Check Also

27 9 26 11144

আমরা অবকাঠামো, কৃষি, জীবিকা ও জলবায়ু তথ্যকে আলাদা বিষয় হিসেবে দেখছি না। এগুলো পরস্পরের সঙ্গে যুক্ত’: বেলাল হোসেন

 রবিবার, ২৭ সেপ্টেম্বর ২০২৬, ১২ আশ্বিন ১৪৩৩ । মাসস জলবায়ু সহনশীলতা বাড়ানো ও গ্রামীণ জীবিকা …

Leave a Reply

Your email address will not be published.