Home / বিনোদন / নাটক / আলমগীর-রুনা-মিমির আড্ডাবাজি!
runa+alamgir+mimi+adda+mbd

আলমগীর-রুনা-মিমির আড্ডাবাজি!

মাস্টারি বিডি | শান্তা ইসলাম
বিনোদন | ঢাকা | ১৩ আগস্ট ২০১৯ | ২৯ শ্রাবণ ১৪২৬

আলমগীর ও রুনা লায়লাকে একসঙ্গে এবারের ঈদের একটি অনুষ্ঠানে আলাপচারিতায় দেখা যাবে। এশিয়ান টিভি’র এ অনুষ্ঠানটির নাম ‘সেলিব্রিটি আড্ডা’। এতে আফসানা মিমির উপস্থাপনায় ব্যক্তি জীবনের গল্পের পাশাপাশি উঠে এসেছে আলমগীর ও রুনা লায়লার বর্ণাঢ্য কর্মময় জীবনের নানা গল্প। ‘সেলিব্রিটি আড্ডা’ প্রযোজনা করেছেন তানভীর তন্ময়।

জানা গেছে, এবারের আড্ডায় নতুন নতুন কিছু বিষয়ে কথা বলেছেন এ তারকা দম্পতি- যা দর্শক বেশ উপভোগ করবে।

runa+alamgir+mimi+adda+mbd-2

অভিনেত্রী আফসানা মিমি বরাবরই খুব চমৎকার উপস্থাপনা করেন। ফলে এ আড্ডাটিও বেশ জমজমাট হয়েছে।

এ প্রসঙ্গে আফসানা মিমি বলেন, আমাকে যখন এই অনুষ্ঠানের জন্য প্রস্তাব করা হয় তখন আমি সানন্দে রাজি হয়ে যাই। কারণ আলমগীর ভাই, রুনা আপার মতো দু’জন কিংবদন্তির সঙ্গে বসে সময় কাটানোটা অসম্ভব সৌভাগ্যের বিষয়। সবমিলিয়ে দারুণ একটি অনুষ্ঠান হয়েছে। আমার বিশ্বাস দর্শকের ভালো লাগবে।

ঈদের দ্বিতীয় দিন (আজ) সন্ধ্যা ৭ টা ১০ মিনিটে অনুষ্ঠানটি দেখা যাবে এশিয়ান টিভি চ্যানেলে।

About Mastary Sangbad

Mastary Admin

Check Also

28 25 5 3

জাতীয় ঈদগাহে ঈদের নামাজ আদায় করলেন রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রী

ঢাকা, বৃহস্পতিবার ২৮ মে ২০২৬ মাসস রাজধানীর হাইকোর্ট সংলগ্ন জাতীয় ঈদগাহ ময়দানে পবিত্র ঈদুল আজহার প্রধান …

Leave a Reply

Your email address will not be published.