Home / উৎসব ও সংস্কৃতি / সময় নাট্যদল’র ‘শেষ সংলাপ’
shesh+sanglap+mbd

সময় নাট্যদল’র ‘শেষ সংলাপ’

মাস্টারি বিডি | শিমুল আহসান
শিল্প-সংস্কৃতি | ঢাকা | ৩১ জুলাই ২০১৯ | ১৬ শ্রাবণ ১৪২৬

‘সময় নাট্যদল’র ২৯তম প্রযোজনা ‘শেষ সংলাপ’। মিশরের নাট্যকার তাওফিক-আল-হাকিমের ‘সুলতানুজ জান্নাম’ অবলম্বনে নাটকটি যৌথভাবে অনুবাদ করেছেন ড. সৈয়দ জামিল আহমেদ ও ম. সাইফুল আলম চৌধুরী।
এ নাটকটি নির্দেশনা দিয়েছেন আকতারুজ্জামান। পোস্টার ডিজাইন করেছেন শিল্পী ঢালী আল মামুন, মঞ্চ পরিকল্পনায় ফয়েজ জহির, সঙ্গীত পরিকল্পনায় কমল খালিদ, পোশাক পরিকল্পনায় আমিনুর রহমান মুকুল এবং আলোক পরিকল্পনা করেছেন আলমগীর হোসেন।

shesh+sanglap+mbd-3

নাটকটিতে অভিনয় করেন, পাভেল ইসলাম, আকতারুজ্জামান, ফখরুল ইসলাম মিঠু, তোফায়েল সরকার, মাহমুদুল আলম, রুমা, মৌসুমী আক্তার, ইয়ামিন জুয়েল, মাকসুদুল বারী টিপু, আনোয়ার, মাসুম মাহমুদ, দাউদ, সানি প্রমুখ।

নাটকটির ৮২তম প্রদর্শনী হয় মঙ্গলবার বাংলাদেশ শিল্পকলা একাডেমির এক্সপেরিমেন্টাল থিয়েটার হলে সন্ধ্যা ৭ টায়।

shesh+sanglap+mbd-2

নাটকটির কাহিনি এরকম, ‘মিসরের এক সুলতান উত্তরাধিকারী হিসেবে তার পালিত পুত্র একজন ক্রীতদাস সেনাধ্যক্ষকে মনোনীত করেন। কিন্তু দুর্ভাগ্যবশতঃ মৃত্যুকালে তিনি তার মসনদের উত্তরাধিকারী সুলতানকে দাসত্ব থেকে মুক্তি দিয়ে যেতে পারেননি। পরবর্তীতে সুলতানের উত্তরাধিকারীত্বের বৈধতা নিয়ে জনমনে সন্দেহ দেখা দেয় এবং নানা জটিলতার সৃষ্টি হয়। সমস্যার সমাধান হবে কোন পথে? আইনী পদ্ধতিতে নাকি অস্ত্র প্রয়োগে? কোন পথ বেছে নেবে নতুন সুলতান? এই সমস্যারই এক জটিল শিল্পিত রসায়ন ‘শেষ সংলাপ’।

About Mastary Sangbad

Mastary Admin

Check Also

31 8 2026 22224

বাংলাদেশ এখন বিশ্বের সর্বোচ্চ খেলাপি ঋণের দেশ

 বৃহস্পতিবার, ৩ সেপ্টেম্বর ২০২৬, ১৯ ভাদ্র ১৪৩৩ । মাসস বাংলাদেশে এখন ব্যাংক থেকে বিতরণ করা …

Leave a Reply

Your email address will not be published.