Home / কৃষি / যেমন রঙবাহারি তেমনি সুঘ্রাণ!
যেমন রঙবাহারি তেমনি সুঘ্রাণ!
liliam+flwer+mbd-6

যেমন রঙবাহারি তেমনি সুঘ্রাণ!

liliam+flwer+mbd-2

মাস্টারি বিডি । শান্তা ইসলাম
ফিচার । ঢাকা । ০৪ মে ২০১৯ । ২১ বৈশাখ ১৪২৬

অত্যন্ত বাহারি রং ও মনমাতানো সুগন্ধের জন্য লিলিয়ামের খ্যাতি বিশ্বজোড়া। আর আন্তর্জাতিক ফুল বাণিজ্যে এর অবস্থান চতুর্থ।

আশার কথা হচ্ছে, সুগন্ধযুক্ত ও রঙের রোশনাই ছড়ানো বিদেশি এ ফুল এখন বাংলাদেশে চাষাবাদ হচ্ছে। আমাদের চাষিরা বেশ সফলভাবে ফুটিয়ে তুলছে এ সুন্দর লিলিয়াম বা লিলি ফুল।

liliam+flwer+mbd

লিলিয়াম ফোটানোর ব্যাপারে বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউটের (বারি) বিজ্ঞানীরা গবেষণা চালিয়ে আশাতীত সাফল্য পেয়েছেন। এরইমধ্যে ১৫ রঙের লিলিয়াম ফোটাতে সক্ষম হয়েছেন আমাদের বিজ্ঞানীরা।

liliam+flwer+mbd-5

লিলি শ্রেণির লিলিয়েসি পরিবারের একটি ফুল লিলিয়াম। নেদারল্যান্ডস, জার্মানি, কানাডা, আমেরিকার মতো শীতপ্রধান দেশে এ ফুলের ব্যাপক চাষ হয়।

liliam+flwer+mbd-4

জানা গেছে, বিশ্বে দুই ধরনের লিলিয়ামের বাণিজ্যিক চাষ হয়। একটি ওরিয়েন্টাল (Oriental), অন্যটি এশিয়াটিক (Asiatic) লিলিয়াম। ওরিয়েন্টাল সুগন্ধযুক্ত, কিছুটা দেরিতে ফোটে। এশিয়াটিক লিলিয়ামে গন্ধ কম, অল্প সময়ে ফোটে।

liliam+flwer+mbd-3

লিলিয়াম ফুলের বিভিন্ন রঙের দুই শতাধিক প্রজাতি আছে। লিলিয়ামের চাহিদা একেক দেশে একেক ধরনের। আকর্ষণীয় রং ও ফোটার পর দীর্ঘস্থায়িত্বের কারণে বাংলাদেশের ফুলপ্রেমীদের কাছেও লিলিয়াম যথেষ্ট কদর রয়েছে। আর এ কদর এবং ব্যাপক চাহিদার কারণে এ দেশে প্রতিবছর প্রচুর লিলিয়াম আমদানিও হয়ে থাকে।

liliam+flwer+mbd-7

সারা বিশ্বে এখন প্রায় ৯০ ধরনের লিলিয়ামের চাষ হয়। বাংলাদেশের আবহাওয়ায় শীতকালে এ ফুল চাষ হয়ে থাকে।

About Mastary Sangbad

Mastary Admin

Check Also

13 4 2026 1222

শিশু টিকার অর্থ আত্মসাতের অভিযোগ: ড. ইউনূসের বিরুদ্ধে দুদকে আবেদন

ঢাকা, সোমবার ১৩ এপ্রিল ২০২৬মাসস হাম ও অন্যান্য রোগের শিশুদের টিকা ও সিরিঞ্জ ক্রয়ে অর্থ আত্মসাৎ, …

Leave a Reply

Your email address will not be published.