মাস্টারি বিডি । শান্তা ইসলাম
ছবি-সংবাদ । ঢাকা । ১৮ এপ্রিল ২০১৯ । ০৫ বৈশাখ ১৪২৬
কাঁচা ফুলে চুল ও খোঁপা সাজানো বাঙালি নারীদের একটি বিশেষ গুণ। শাড়ি চুড়ি পরে তার সাথে ঘ্রাণময় কাঁচা ফুলের সাজ অনবদ্য সমন্বয়। এই বাঙালিয়ানায় এই বাঙালিপনায় আমাদের নারীগণ অপরূপা হয়ে ওঠেন। নানা রঙের নানা ঘ্রাণের ফুলে সেজে ওঠেন তারা। এই সতেজ জড়োয়া গহনার কোনো তুলনা হয় না। আমাদের বাঙালি প্রেমিক পুরুষরাও যেন নারীদের এই রূপই কামনা করে থাকেন। এ যেন পরস্পরের আরাধ্য।














মাস্টারি সংবাদ মাস্টারি সংবাদে আপনাকে স্বাগতম