Home / ফটো গ্যালারি / কাঙ্গালিনী সুফিয়ার জীবন শঙ্কটাপন্ন
hgfhgfff

কাঙ্গালিনী সুফিয়ার জীবন শঙ্কটাপন্ন

মাস্টারি বিডি । শিমুল আহসান

সংস্কৃতি প্রতিবেদন । ৬ ডিসেম্বর ২০১৮ । ২২ অগ্রহায়ণ ১৪২৫

‘বুড়ি হইলাম তোর কারণে’, ‘নিতাইগঞ্জ’ ও ‘তালপাখা’ খ্যাত শিল্পী কাঙ্গালিনী সুফিয়াকে মারাত্মক অসুস্থ অবস্থায় সাভারের এনাম মেডিকেল কলেজ ও হাসপাতালের নিউরোমেডিসিন বিভাগে মুমূর্ষু অবস্থায় ভর্তি করা হয়েছে বলে জানিয়েছেন তার মেয়ে পুষ্প।
মায়ের শরীরিক অবস্থা সম্পর্কে পুষ্প জানিয়েছেন, মা ব্রেনস্ট্রোক করেছে। ডাক্তার জানিয়েছেন তার হার্টেও সমস্যা ধরা পড়েছে।
‘সবাই জানেন- আমাদের আর্থিক অবস্থা ভালো নয়। হাসপাতালে চিকিৎসার্থে আমাদের রীতিমতো হিমশিম খেতে হচ্ছে। দেশবাসী সাহায্যের হাত বাড়িয়ে দিলে, আমরা মায়ের উন্নত চিকিৎসা করাতে পারতাম।’ মায়ের শারীরিক অবস্থা জানানোর সময় পুষ্প এ কথা বলেন।
প্রসঙ্গত, বাউল গানের শিল্পী কাঙ্গালিনী সুফিয়া জাতীয় পর্যায়ে ৩০টি ও আন্তর্জাতিক পর্যায়ে ১০টি পুরস্কার লাভ করেছেন।
সম্প্রতি এইচএম ভয়েসের ইউটিউব চ্যানেলের জন্য তালপাখা শিরোনামের একটি গান করে নতুনভাবে আলোচনায় এসেছেন তিনি।এইচএম ভয়েসের ইউটিউব চ্যানেলটি ভিসিট করলেই যার সাড়ার প্রমাণ পাওয়া যায়।গানের কথা কবি শেখ নাজরুল-এর। সুরকার শোয়েব শিবলী

সূত্রমতে জানা যায়, বর্তমানে এই শিল্পী নিউরোমেডিসিন বিভাগের চিকিৎসক ডা. মোমেনুজ্জামান খানের তত্ত্বাবধানে চিকিৎসাধীন রয়েছেন।

<iframe width=”560″ height=”315″ src=”https://www.youtube.com/embed/iEFmOy2xgB0″ frameborder=”0″ allow=”accelerometer; autoplay; encrypted-media; gyroscope; picture-in-picture” allowfullscreen></iframe>

About Mastary Sangbad

Mastary Admin

Check Also

2 9 2026 12

স্পিকারের সঙ্গে ভারতীয় হাইকমিশনারের সাক্ষাৎ

বুধবার, ২ সেপ্টেম্বর ২০২৬, ১৮ ভাদ্র ১৪৩৩ । মাসস জাতীয় সংসদের স্পিকার হাফিজ উদ্দিন আহমদ বীর …

Leave a Reply

Your email address will not be published.