Home / উদ্যোগ / পাটের পলিথিন আসছে
1497974565

পাটের পলিথিন আসছে

মাস্টারি বিডি । শান্তা ইসলাম
বিনোদন ডেস্ক । ০২ অক্টোবর ২০১৮ । ১৭ আশ্বিন ১৪২৫

3TpvowhxrJO1CLMSlM1rrh6lAehARg9Yco5hoXsx

আসছে পাটের পলিথিন ব্যাগ। ।আগামী ছয় থেকে নয় মাসের মধ্যে পাটের ‘পলিথিন ব্যাগ’ বাণিজ্যিকভাবে উৎপাদন শুরু হবে। পরিবেশবান্ধব ও সাশ্রয়ী এই ব্যাগ দেখতে পলিথিনের মতোই। তবে এতে পলি-ইথিলিন ব্যবহার করা হয় না। পাটের আঁশ থেকে পচনশীল এই পলিমার ব্যাগের পরীক্ষামূলক উৎপাদন চলছে অনেক দিন ধরেই। পুরোপুরি বাণিজ্যিকভাবে উৎপাদনের লক্ষ্যে যুক্তরাজ্যের ফুটামুরা কেমিক্যালের সঙ্গে একটি সমঝোতা চুক্তি (এমওইউ) করেছে বাংলাদেশ সরকার।

কাঁচা পাট ও বহুমুখী পাটজাত পণ্যের উৎপাদন বৃদ্ধি করা, পাটজাত পণ্য রফতানি ও অভ্যন্তরীণ ব্যবহার বাড়ানো ও পরিবেশ রক্ষায় পলিথিন বর্জনের ক্ষেত্রে কার্যকর পদক্ষেপ নেওয়া হয়েছে।  এরই অংশ হিসেবে পলিথিনের মতো পাটের তৈরি সোনালি ব্যাগ বাজারে আনা হচ্ছে। আগামী ছয় থেকে নয় মাসের মধ্যে বাণিজ্যিক ভিত্তিতে সোনালি ব্যাগ উৎপাদন শুরু হবে।

বাংলাদেশি বিজ্ঞানীর আবিস্কৃত পলিথিনের বিকল্প পচনশীল সোনালি ব্যাগ দেখতে প্রচলিত পলিথিনের মতোই হালকা-পাতলা ও টেকসই। পাটের সেলুলোজকে প্রক্রিয়াজাত করে এ ব্যাগ তৈরি করা হয়েছে। এই ব্যাগ মাটিতে ফেললে তা মাটির সঙ্গে মিশে যাবে। ফলে পরিবেশ দূষিত হবে না। বহন ক্ষমতাও পলিথিনের প্রায় দেড় গুণ এবং পলিথিনের মতোই স্বচ্ছ হওয়ায় খাদ্যদ্রব্য ও পোশাকশিল্পের প্যাকেজিং হিসেবে ব্যবহার করা যাবে।

সূত্র: সমকাল

About Mastary Sangbad

Mastary Admin

Check Also

13 4 2026 1222

শিশু টিকার অর্থ আত্মসাতের অভিযোগ: ড. ইউনূসের বিরুদ্ধে দুদকে আবেদন

ঢাকা, সোমবার ১৩ এপ্রিল ২০২৬মাসস হাম ও অন্যান্য রোগের শিশুদের টিকা ও সিরিঞ্জ ক্রয়ে অর্থ আত্মসাৎ, …

Leave a Reply

Your email address will not be published.