Home / উদ্যোগ / দক্ষিণ এশিয়ার বৃহৎ ওষুধ কারখানা উদ্বোধনের অপেক্ষায়!
edcl+medi+mbd-3

দক্ষিণ এশিয়ার বৃহৎ ওষুধ কারখানা উদ্বোধনের অপেক্ষায়!

মাস্টারি বিডি
ঢাকা । ০৩ সেপ্টেম্বর ২০১৮ । ১৯ ভাদ্র ১৪২৫

সরকারী মালিকাধীন ওষুধ উৎপাদনকারী প্রতিষ্ঠান এসেনসিয়াল ড্রাগস কোম্পানি লিমিটেডের (ইডিসিএল) নতুন কারখানার উদ্বোধন হতে যাচ্ছে চলতি মাসের শেষ সপ্তাহে।
জাতির পিতা বঙ্গবন্ধুর শেখ মুজিবুর রহমানের জন্মস্থান গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় অবস্থিত দক্ষিণ এশিয়ার অন্যতম বৃহৎ এই কারখানাটির উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
এই প্রকল্পের চারটি ইউনিটের মধ্যে পেনিসিলিন ইউনিটটি চলতি মাসেই (সেপ্টেম্বর) পরীক্ষামূলক উৎপাদনে যাবে। আগামী ডিসেম্বর থেকে কারখানাটিতে পূর্ণমাত্রায় উৎপাদন শুরু হবে।

edcl+medi+mbd-2

এই ইউনিটে পেনিসিলিন জাতীয় ১২ ধরনের এন্টিবায়োটিক ওষুধ উৎপাদন করা হবে।
২০১৫ সালে এটির নির্মাণ কাজ শুরু হয়। দক্ষিণ এশিয়ার অন্যতম বৃহৎ সরকারি এই ওষুধ উৎপাদনকারী প্রতিষ্ঠান ৭শ’কোটি টাকা ব্যয়ে নির্মাণ করা হয়েছে। এই পুরো ব্যয় বহন করা হচ্ছে সরকারি অর্থায়নের মাধ্যমে।

প্রকল্প সূত্র জানায়, কারখানাটি চালু হলে উৎপাদন করা হবে জন্মনিয়ন্ত্রণ বড়ি ও ইনজেকশন, আইভি ফ্লুইড, পেনিসিলিন ও আয়রন ট্যাবলেট। এই কারখানার মাধ্যমে বছরে ৩ হাজার ৩শ’ মিলিয়ন জন্মনিয়ন্ত্রণ ইনজেকশন, ৩ হাজার ২ মিলিয়ন পিল, ১৮১ মিলিয়ন পেনিসিলিন ট্যাবলেট, ২১৭ মিলিয়ন পেনিসিলিন ক্যাপসুল উৎপাদন হবে।
এই কারাখানা উৎপাদন প্রক্রিয়া পূর্ণমাত্রায় শুরু হলে শতভাগ ওষুধ সরবরাহ এখান থেকে সম্ভব হবে।
ইডিসিএল’র নতুন এই কারখানায় ৭৭৮ জনের কর্মসংস্থানের সুযোগ হবে।
বাংলাদেশ সরকারের শতভাগ মালিকানাধীন স্বাস্থ্য মন্ত্রণালয়ের নিয়ন্ত্রণাধীন একমাত্র রাষ্ট্রীয় ওষুধ প্রস্তুতকারী প্রতিষ্ঠান ইডিসিএল। ঢাকা ও বগুড়ায় দু’টি প্ল্যান্ট এবং খুলনায় একটি ল্যাটেক্স প্ল্যান্ট রয়েছে ইডিসিএলের। সূত্র : বাসস

About Mastary Sangbad

Mastary Admin

Check Also

12 7 2026 4

বন্যায় ৭ জেলায় ক্ষতিগ্রস্ত ১০ লাখ মানুষ, নিহত ৫১

রবিবার, ১২ জুলাই ২০২৬, ২৮ আষাঢ় ১৪৩৩ | মাসস দেশের বিভিন্ন এলাকায় টানা অতিবৃষ্টি, পাহাড়ি …

Leave a Reply

Your email address will not be published.