Home / ফটো গ্যালারি / মিম ‘সাপলুডু’ খেলবেন!
bidiya+sinha+Meem+new+film+mbd-2

মিম ‘সাপলুডু’ খেলবেন!

…বিদ্যা সিনহা মিম একের পর এক চমক দিয়ে যাচ্ছেন দর্শকদের। এ বছরের শুরুতে তিনি শাকিব খানের বিপরীতে ‘আমি নেতা হব’ ছবিটি প্রথম দর্শকদের উপহার দেন। এরপর সৈকত নাসিরের ‘পাষাণ’ এবং সবশেষ গত ২০শে জুলাই তার অভিনীত এবং ভারতের রাজা চন্দের পরিচালনায় ‘সুলতান : দ্য সেভিয়ার’…

mimi+mbd-2

মাস্টারি বিডি । শান্তা ইসলাম
বিনোদন ডেস্ক । ০৩ সেপ্টেম্বর ২০১৮ । ১৯ ভাদ্র ১৪২৫

‘সাপলুডু’ খেলার প্রসঙ্গ নয়- নতুন ছবির খবর জানালেন মিম। এ বিষয়ে তিনি বলেন, দারুণ একটি গল্পের ছবি করতে যাচ্ছি এবার।

mimi+mbd

ছবির নাম আপাতত রাখা হয়েছে ‘সাপলুডু’। ছবিটি পরিচালনা করবেন গোলাম সোহরাব দোদুল। চিত্রনাট্যও তার।

ছবিতে দর্শক মিমকে কী রূপে এবার দেখবেন জানতে চাইলে তারকা অভিনেত্রী বিদ্যা সিনহা মিম বলেন, এ বিষয়ে শুধু বলতে চাই বেশ চ্যালেঞ্জিং একটি চরিত্রে কাজ করব এবার। এমন চরিত্রে আগে কাজ করা হয়নি। আর দোদুল ভাই অনেক ভালো একজন নির্মাতা। উনার পরিচালনায় ক্যারিয়ারের শুরুতে নাটকে কাজ করেছিলাম। আমার বিশ্বাস, দর্শক এ কাজটি পছন্দ করবেন। আর আমার এবং শুভ ভাইয়ের বাইরেও এ ছবিতে আরো চমক থাকছে। তবে এখনই তা বলতে চাই না। আসছে অক্টোবর মাসে এ ছবির শুটিং শুরু হবে।

mimi+mbd-6

জানা যায়, ছবির গল্প বাংলাদেশের প্রেক্ষাপটে। ঢাকা, বান্দরবান, রাঙামাটি ও কক্সবাজারের লোকেশনে এর শুটিং হবে।

bidiya+sinha+Meem+new+film+mbd-3

লাক্স-চ্যানেল আই সুপারস্টার প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন হওয়ার পর কেটে গেছে মিমের এগারোটি বছর। প্রথমেই প্রয়াত কথাসাহিত্যিক হুমায়ূন আহমেদ পরিচালিত ‘আমার আছে জল’ চলচ্চিত্রে অভিনয় করেন। পরবর্তীতে টিভি নাটক, বিজ্ঞাপনচিত্রের মডেল হিসেবেও কাজ করেছেন তিনি। বর্তমানে সিনেমা নিয়েই ব্যস্ত রয়েছেন এই অভিনেত্রী। নজরকাড়া গ্ল্যামার আর অভিনয় নৈপুণ্য দিয়ে শোবিজ মাতিয়ে চলেছেন।

bidiya+sinha+Meem+new+film+mbd-4

এদিকে মিম অভিনীত ‘দাগ’ নামের একটি ছবি এখন মুক্তির অপেক্ষায়। এ প্রসঙ্গে তিনি বলেন, তারেক শিকদার পরিচালিত এ ছবির কাহিনী ও গান দর্শকরা পছন্দ করবেন বলে আশা করছি। ছবিটির সকল কাজ শেষ হয়েছে। সামনে যে কোনো সময়ে এটি মুক্তি পাবে। আর ছবিতে আমার বিপরীতে বাপ্পি চৌধুরী অভিনয় করেছেন।

bidiya+sinha+Meem+new+film+mbd-7

মিম বলেন, আমি ভালো কিছু চলচ্চিত্রে নিয়মিত কাজ করে যেতে চাই।

প্রসঙ্গত, বিদ্যা সিনহা মিম একের পর এক চমক দিয়ে যাচ্ছেন দর্শকদের। এ বছরের শুরুতে তিনি শাকিব খানের বিপরীতে ‘আমি নেতা হব’ ছবিটি প্রথম দর্শকদের উপহার দেন।

bidiya+sinha+Meem+new+film+mbd-5

এরপর সৈকত নাসিরের ‘পাষাণ’ এবং সবশেষ গত ২০শে জুলাই তার অভিনীত এবং ভারতের রাজা চন্দের পরিচালনায় ‘সুলতান : দ্য সেভিয়ার’ ছবিটি মুক্তি পায়।

About Mastary Sangbad

Mastary Admin

Check Also

17 8

এপ্রিল-মার্চ হচ্ছে দেশের অর্থবছর

 ১৭ আগস্ট ২০২৬ বর্ষাকালে উন্নয়নকাজের ভোগান্তি ও কাজের মান নিয়ে প্রশ্ন এড়াতে দেশের অর্থবছরের সময়কাল …

Leave a Reply

Your email address will not be published.