Home / ফটো গ্যালারি / বিয়ের আগেই জমজমাট হানিমুন!
priyanka+chopra+mbd-2

বিয়ের আগেই জমজমাট হানিমুন!

মাস্টারি বিডি । শান্তা ইসলাম
বিনোদন ডেস্ক । ০৪ সেপ্টেম্বর ২০১৮ । ২০ ভাদ্র ১৪২৫

নিজের থেকে ১১ বছরের ছোট এক গায়কের সঙ্গে সম্প্রতি বাগদান সম্পন্ন করেছেন বলিউড নায়িকা প্রিয়াঙ্কা চোপড়া। এ নিয়ে বেশ হইচই করেছিলো প্রিয়াঙ্কার সমালোচকেরা। তবে বাগদানের পর বর্তমানে তারা যে বেশ মধুর ও আবেগঘন মুহূর্ত পার করছেন, তাতে বোঝা যায়, সমালোচনা নিযে কোন মাথাব্যথা নেই প্রিয়াঙ্কার।

সম্প্রতি নিক জোনাস তার ইন্সটাগ্রামে একটি ছবি পোষ্ট করে বলেন, একজন মানুষ ও পর্বত। ছবির ক্রেডিট দেন প্রিয়াঙ্কাকে।

priyanka+chopra+mbd-5

নিকের অন্য একটি পোস্টে প্রিয়াংকার ছবি দেখা যায়। সেখানে হাস্যোজ্জ্বল প্রিয়াঙ্কাকে দেখে বেশ সুখী মনে হচ্ছে।

বর্তমানে তারা ক্যালিফোর্নিয়ার পার্বত্য অঞ্চলে অবসর কাটাচ্ছেন।

এদিকে বিয়ের আগেই হানিমুন যাপনের রমরমা গল্প পাখা মেলে উড়ে বেড়াচ্ছে বলিউড পাড়া জুড়ে।

মেক্সিকোতে পৌঁছুতেই সাংবাদিকরা ছেকে ধরে তাদের। তুমুলভাবে সাংবাদিকদের ক্যামেরাবন্দি হলেন তারা। অনেকে এই খবরটি শোনামাত্রই মজা করে বলছেন, এটি হচ্ছে নিক ও প্রিয়াঙ্কার বিয়ের আগের হানিমুন!

priyanka+chopra+mbd-4

আগস্টে পারিবারিকভাবে বাগদান ও ধর্মীয় রীতিতে আশীর্বাদ হল নিক জোনাস ও প্রিয়াঙ্কা চোপড়ার। মার্কিন সংগীতশিল্পী ও অভিনেতার সঙ্গে প্রকাশ্যে রোমান্স করায় আর যেন কোনো বাধা থাকছে না বলিউড নায়িকার! বাগদানের পর আলাদা থাকার কথা থাকলেও একসঙ্গেই ঘুরছেন দু’জনে। ইতালিতে নিকের এক আত্মীয়র বিয়ের অনুষ্ঠানে উপস্থিত থাকার পর এবার তারা গেলেন ‘হানিমুনে’!

আহা, মেক্সিকোর মনোরম পরিবেশে ‘হানিমুন’ করছেন হবু দম্পতি!

সাংবাদিকদের ক্যামেরায় সাদা টি শার্ট আর ব্ল্যাক প্যান্টে ক্যাজুয়াল লুকে দেখা গেল নিককে, প্রিয়াঙ্কা পরেছিলেন নীল রঙের ফ্লোরাল পোশাক, হাতে ছিল পানীয়র গ্লাস। এসময় তাদের দারুণ হাসিখুশি দেখাচ্ছিল।

priyanka+chopra+mbd-3

এরপরেই তাদেরকে আবার হোটেলের বাইরে দেখা যায়। মেক্সিকোর একটি মাঠ থেকে মজার একটি ছবি ইনস্টাগ্রামে পোস্ট করেন প্রিয়াঙ্কা। সেখানে দেখা যায়, গাড়ির জানালা দিয়ে হবু দম্পতিকে যেন ‘হাই’ বলছে মেক্সিকান গরু!

সূত্র জানিয়েছে, এ সেপ্টেম্বরেই বিয়ের বন্ধনে আবদ্ধ হবেন নিক-প্রিয়াঙ্কা। যদিও এ বিষয়ে এখনো কোনো আনুষ্ঠানিক ঘোষণা দেওয়া হয়নি।

এদিকে বহুদিন বলিউড থেকে বিরতিতে থাকার পর আবারও হিন্দি সিনেমায় ব্যস্ত হতে চলেছেন পিগি চপস প্রিয়াঙ্কা চোপড়া। ফারহান আখতারের সঙ্গে ‘দ্য স্কাই ইজ পিঙ্ক’ সিনেমার শুটিং করছেন এ নায়িকা। সোনালি বসু পরিচালিত এই সিনেমায় আরও অভিনয় করছেন ‘দঙ্গল’ অভিনেত্রী জায়রা ওয়াসিম। সিনেমাটি মুক্তির তারিখ এখনো চূড়ান্ত হয়নি। করতে যাচ্ছেন শেক্সপিয়ারের গল্প অবলম্বনে নতুন সিনেমায় অভিনয়।

About Mastary Sangbad

Mastary Admin

Check Also

12 4 2026 66

৯২ তে থামলেন আশা ভোসলে

ঢাকা, রবিবার ১২ এপ্রিল ২০২৬ মাসস প্রয়াত বর্ষীয়ান সঙ্গীতশিল্পী আশা ভোসলে। বয়স হয়েছিল ৯২। শনিবার সন্ধ্যাবেলা হঠাৎই …

Leave a Reply

Your email address will not be published.