Home / আন্তর্জাতিক / ঢাকায় আসছেন ভারতের স্বরাষ্ট্রমন্ত্রী
rajnath+shing+india+ministere+mbd

ঢাকায় আসছেন ভারতের স্বরাষ্ট্রমন্ত্রী

মাস্টারি বিডি
ঢাকা । ১২ জুলাই ২০১৮ । ২৮ আষাঢ় ১৪২৫

ভারতের কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী রাজনাথ সিং তিন দিনের এক রাষ্ট্রীয় সফরে ঢাকায় আসছেন। রাজনাথ সিংয়ের সফরসঙ্গী হিসেবে থাকবেন স্বরাষ্ট্র ও সীমান্ত নিরাপত্তা বাহিনীর কর্মকর্তারা। সফরকালে তিনি সন্ত্রাস-দমন সহযোগিতা, চরমপন্থিগ্রুপগুলোর দ্বারা তরুণদের উদ্বুদ্ধ হওয়া ও রোহিঙ্গা উদ্বাস্তুসহ বিভিন্ন ইস্যুতে আলোচনা করবেন বলে স্বরাষ্ট্রমন্ত্রণালয় সূত্র জানিয়েছে।

সূত্র জানায়, আগামীকাল শুক্রবার দুপুর সোয়া ২ টার দিকে বিশেষ বিমানে তিনি দিল্লি থেকে ঢাকায় পৌঁছাবেন। শনিবার সকালে তিনি দেখা করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে। এরপর দুপুর আড়াইটা থেকে বিকাল ৪ টা স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালের সঙ্গে বৈঠক করবেন। এরপর যাবেন ধানমন্ডী ৩২ নম্বরে বঙ্গবন্ধু স্মৃতি যাদুঘরে।

রবিবার সকালে পরিদর্শন করবেন ঢাকেশ্বরী মন্দির। এরপর যাবেন রাজশাহীর সারদায়। রাজশাহী থেকেই ওই দিনই ফিরে যাবেন দিল্লিতে।

সৌজন্যে : ইত্তেফাক

About Mastary Sangbad

Mastary Admin

Check Also

28 8 2026 5666

জামায়াতের তুলনায় আওয়ামী লীগের অপরাধ লঘুই বলা যায়: রাশেদ খাঁন

শুক্রবার, ২৮ আগস্ট ২০২৬, ১৩ ভাদ্র ১৪৩৩ । মাসস জামায়াতে ইসলামী গত ১৬ বছর আওয়ামী …

Leave a Reply

Your email address will not be published.