Home / ফটো গ্যালারি / পুতুলের গান ভ্রমণ
putul+singer+mbd

পুতুলের গান ভ্রমণ

putul+singer+mbd-2

মাস্টারি বিডি
ঢাকা । ১২ জুলাই ২০১৮ । ২৮ আষাঢ় ১৪২৫

‘সন্ধ্যাবাড়ির বারান্দার’ অসাধারণ ‘মাটির পুতুল’ কিংবা ‘পুতুল গান’ শেষে তার ধারবাহিকতা ধরে রেখে নানা অধ্যায়ের পসরা সাজানো গানের পাখি সাজিয়া সুলতানা পুতুল। গত বছরের শেষ ভাগে এসেছিল ‘পুতল গান তৃতীয় অধ্যায়’ এর প্রথম গান মীরা। ১৬ মিনিটের নিরীক্ষাধর্মী গানটি নিজের ইউটিউবে আপলোড করেছিলেন। শ্রোতাদের প্রশংসাও মিলছে। এখন করছেন দ্বিতীয় গান ‘সময়ের কাছে মিনতি’র কাজ প্রায় শেষ পর্যায়ে। এটিও নিরীক্ষাধর্মী গান হচ্ছে বলে জানান পুতুল। গানের দৈর্ঘ্যও বড় হবে। যেখানে মানুষের জন্ম-মৃত্যু ও কাজের জীবনচক্র কবিতা-গানে ফুটে উঠবে। যা বরাবরের মতো তার নিজের লেখা এবং সুরে করা।

putul+singer+mbd-1

২০০৬-এর ক্লোজআপ তারকা পুতুল বলেন, ঈদে আনতে চেয়েছিলাম একক গানটি। তবে নানা ব্যস্ততায় হয়ে ওঠেনি। যদিও ঈদে কয়েকটি ডুয়েট গান এসেছে। প্রতি জোড় বছরে আমি একটি অ্যালবাম করি। সে ধারাবাহিকতা এবারো থাকবে আশা করি। তৃতীয় অধ্যায়ে তিনটি গান থাকবে। তৃতীয় গানের কাজও চলছে।’

প্রিয় এ শিল্পীকে জন্মদিনের শুভেচ্ছা।

About Mastary Sangbad

Mastary Admin

Check Also

13 4 2026 1222

শিশু টিকার অর্থ আত্মসাতের অভিযোগ: ড. ইউনূসের বিরুদ্ধে দুদকে আবেদন

ঢাকা, সোমবার ১৩ এপ্রিল ২০২৬মাসস হাম ও অন্যান্য রোগের শিশুদের টিকা ও সিরিঞ্জ ক্রয়ে অর্থ আত্মসাৎ, …

Leave a Reply

Your email address will not be published.