
মাস্টারি বিডি । শান্তা ইসলাম
ঢাকা । ২৫ মে ২০১৮ । ১১ জ্যৈষ্ঠ ১৪২৪
সিনেমায় ফিরছেন পূর্ণিমা। স্বাভাবিকভাবেই পূর্ণিমা ভক্তদের জন্য এটি খুব খুশির খবর।
‘দহন’ চলচ্চিত্রে অভিনয় করতে যাচ্ছেন বাংলা সিনেমার এ জনপ্রিয় নায়িকা। দীর্ঘ বিরতির পর আবারো রুপালি পর্দায় ফিরছেন দর্শক হৃদয় জয় করা নায়িকা পূর্ণিমা।

‘হৃদয়ের কথা’খ্যাত এ নায়িকা, জাজ মাল্টিমিডিয়ার নতুন সিনেমা ‘দহন’-এ অভিনয় করবেন। এ সিনেমাটিতে সিয়াম, পূজা চেরী ও বাঁধনের অভিনয় করার কথা থাকলেও বাঁধন নিজের ব্যক্তিগত সমস্যা দেখিয়ে সিনেমা থেকে সরে দাঁড়ান।
‘দহন’ সিনেমায় অভিনয় করার ব্যাপারে পূর্ণিমা গণমাধ্যমকে জানান, ‘দহন’ সিনেমাতে কাজের বিষয়ে আমার সাথে জাজের প্রাথমিকভাবে কথা হয়েছে। এখনো চুক্তি হয়নি।’

কয়েক বছর পর জাজের ‘দহন’ দিয়ে সিনেমায় ফিরতে যাওয়া চিত্রনায়িকা পূর্ণিমা বলেন, ‘এই ছবিতে প্রথমে আমারই কাজের কথা ছিল। আমি এর গল্প আগে থেকেই জানি। গল্পটা রাফি আমাকে অনেক আগেই শুনিয়েছিল। বেসিক্যালি আমার কাছেই এই কাজ প্রথমে এসেছিল, আমি না করার পরেই বাঁধনকে নেওয়া হয়েছিল। কোনো কারণে এখন বাঁধন কাজটি আর করছে না। ঘুরেফিরে আবারও আমার কাছেই আসছে।’
পূর্ণিমা আরও বলেন, ‘কথাবার্তা চূড়ান্ত হলে কাজ হতে পারে। আজিজ ভাই (জাজের কর্ণধার) দেশের বাইরে যাবে মনে হয়। সে এসে সিদ্ধান্ত দিলেই আমার সাথে কথাবার্তা চূড়ান্ত হলে কাজটি করতে পারি।’

রায়হান রাফির পরিচালনায় এই ছবিতে সাংবাদিক চরিত্রে অভিনয় করবেন জনপ্রিয় এই অভিনেত্রী। এর আগে এই চরিত্রের নায়িকা হিসেবে বাঁধনের নাম ঘোষণা দিয়েছিল প্রযোজনা প্রতিষ্ঠান। ঘটা করে ‘দহন’-এর মহরতও হয়েছিল। কিন্তু মাস না ঘুরতইে পাল্টা ঘোষণায় জাজ জানালো, ‘দহন’ ছবির নায়িকা থাকছেন না বাঁধন। জাজ তাদের ফেসবুক পেজে এক স্ট্যাটাসে এমনটি জানায়।
মাস্টারি সংবাদ মাস্টারি সংবাদে আপনাকে স্বাগতম