Home / কৃষি / জয়পুরহাটে পাট চাষে কৃষকদের আগ্রহ বাড়ছে
jute+mbd

জয়পুরহাটে পাট চাষে কৃষকদের আগ্রহ বাড়ছে

jute+mbd-2

মাস্টারি বিডি ।
জয়পুরহাট । ২১ মে ২০১৮ । ৭ জ্যৈষ্ঠ ১৪২৪

জয়পুরহাট জেলায় পাট চাষে কৃষকরা দিন দিন আগ্রহী হয়ে উঠছেন। চলতি ২০১৮-১৯ ফসল উৎপাদন মৌসুমে জেলায় ৩ হাজার ১২০ হেক্টর জমিতে পাট চাষের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। ইতোমধ্যে অর্জিত হয়েছে ২ হাজার ৭১১ হেক্টর। আর এ ব্যাপারে কৃষি বিভাগের সার্বিক তত্ত্বাবধান রয়েছে।

jute+mbd-3

সূত্র জানায়, সরকারের পাট জাত দ্রব্য ব্যবহার বাধ্যতামূলক করায় পাটের মূল্য বৃদ্ধি, জ্বালানি হিসেবে পাট কাঠিকে ব্যবহার ও পাট চাষে মাটির উর্বরতা শক্তি বৃদ্ধি পাওয়া এসব কারণে জেলার কৃষকরা পাট চাষে আগ্রহী হয়ে উঠছেন।

juteseedmbd-f

পাট চাষ সফল করতে নানা কর্মসূচি হাতে নিয়েছে কৃষি বিভাগ। এর মধ্যে রয়েছে হাতে কলমে চাষিদের প্রশিক্ষণ, উন্নত জাতের পাট বীজ সরবরাহ এবং প্রয়োজনীয় সারের মজুদ সন্তোষজনক পর্যায়ে রাখাসহ অন্যান্য কার্যক্রম ।

juteseedmbd

কৃষি বিভাগ জানায়, চলতি ২০১৮-১৯ ফসল উৎপাদন মৌসুমে জেলায় ৩ হাজার ১২০ হেক্টর জমিতে পাট চাষের লক্ষ্যমাত্রা ধার্য করা হলেও ইতোমধ্যে অর্জিত হয়েছে ২ হাজার ৭১১ হেক্টর। আবহাওয়া ভাল থাকায় এবারও লক্ষ্যমাত্রা ছাড়িয়ে যাবে।

About Mastary Sangbad

Mastary Admin

Check Also

15 8 1

একসময় সরকারি কর্মকর্তাদের বেতন দেওয়াটাও কঠিন হয়ে যাবে: বিদ্যুৎমন্ত্রী

নিবার, ১৫ আগস্ট ২০২৬, ৩১ শ্রাবণ ১৪৩৩ । মাসস বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদমন্ত্রী ইকবাল …

Leave a Reply

Your email address will not be published.