Home / খেলা / বিশ্বকাপ ফুটবল নিয়ে মাহবুবুল এ খালিদের গান ‘বিশ্ব তোমার দৃষ্টি ফেরাও’
mahbubul+a+khalid+song+wcfootball+mbd-2

বিশ্বকাপ ফুটবল নিয়ে মাহবুবুল এ খালিদের গান ‘বিশ্ব তোমার দৃষ্টি ফেরাও’

মাস্টারি বিডি ।
ঢাকা । ২১ মে ২০১৮ । ৭ জ্যৈষ্ঠ ১৪২৪

বিশ্বকাপ ফুটবল নিয়ে বিশ্বজুড়ে মাতামাতি শুরু হয়ে গেছে। দেশে দেশে মানুষে মানুষে হাজার আয়োজন এ বিশ্বকাপকে নিয়ে। যে সব দেশ এ খেলায় অংশ নিতে পারে না সেসব দেশের দর্শকদের ভেতরেও কিন্তু এ খেলা ঘিরে থাকে নানা আয়োজন উন্মাদনা ইত্যাদি।

বাংলাদেশও কিন্তু এ ব্যাপারে পিছিয়ে নেই। এ দেশেরই সন্তান মাহবুবুল এ খালিদ রাশিয়া বিশ্বকাপ ফুটবল ২০১৮ নিয়ে একটি গান লিখেছেন। ‘বিশ্ব তোমার দৃষ্টি ফেরাও’ শিরোনামের এ গানটির সুরও করেছেন গীতিকার নিজেই। সংগীতায়োজন করেছেন আতিকুর রহমান রোমান। আর এতে কণ্ঠ দিয়েছেন ক্লোজআপ ওয়ান তারকা পুলক অধিকারী এবং ‘বাংলাদেশ আইডল’ সানজিদা মাহমুদ নন্দিতা।

mahbubul+a+khalid+song+wcfootball+mbd

মানুষে মানুষে সম্প্রীতির বার্তা নিয়ে গানটি রচনা করা হয়েছে। গানটি অনলাইন ও ইউটিউবে মুক্তি দেয়া হয়েছে শনিবার। মাহবুবুল এ খালিদের নিজস্ব ওয়েবসাইট খালিদসংগীত ডটকম (www.khalidsangeet.com)-এ রয়েছে গানটি। একই সঙ্গে গানটির একটি মিউজিক ভিডিও মাহবুবুল এ খালিদের ইউটিউব চ্যানেল ‘খালিদসংগীত’-এ প্রকাশ করা হয়েছে।

গীতিকার ও সুরকার মাহবুবুল এ খালিদ এ সম্পর্কে বলেন, মানুষে মানুষে সাম্য ও সম্প্রীতি গড়ার ক্ষেত্রে খেলাধুলা একটি কার্যকর মাধ্যম। বিশেষ করে ফুটবল বিশ্বকাপের আবেদন সবচেয়ে বেশি। ‘বিশ্ব তোমার দৃষ্টি ফেরাও’ গানটির কথা ও সুরে এই বিষয়টি প্রাধান্য দেয়া হয়েছে। যাতে ফুটবল বিশ্বকাপকে ঘিরে সবাই যুদ্ধ ও বিবাদ ভুলে ভালোবাসা ও মৈত্রীর বন্ধনে আবদ্ধ হয়। শক্তি প্রদর্শন বন্ধ করে সবাই একসঙ্গে ফুটবল উন্মাদনায় মেতে ওঠে। কাউকে আর নিজ দেশ থেকে বিতাড়িত হয়ে বিপদসংকুল পথ পাড়ি দিতে গিয়ে মারা পড়তে না হয়। কিংবা শরণার্থী হয়ে ভিন দেশে মানবেতর জীবন যাপন করতে না হয়।

প্রসঙ্গত, মাহবুবুল এ খালিদ নানা বৈচিত্র্যময় বিষয়ে গান লেখেন এবং সুর করেন। তার গানের বেশিরভাগ জুড়ে আছে মানবপ্রেম। সংগীত বিষয়ক ওয়েবসাইট ‘খালিদসংগীত ডটকম’-এ তার লেখা তিন শতাধিক গান মুক্তি পেয়েছে। যার অধিকাংশ গানে তিনি নিজে সুর দিয়েছেন। এছাড়াও, আহমেদ ইমতিয়াজ বুলবুল, ইমন সাহা, ইবরার টিপু, কিশোর দাশসহ অনেকেই তার কথায় সুরারোপ করেছেন। গানগুলোতে কণ্ঠ দিয়েছে দেশের জনপ্রিয় অর্ধশতাধিক শিল্পী। সূত্র : ইত্তেফাক

About Mastary Sangbad

Mastary Admin

Check Also

30820261

কর্মচারী থেকে সাত দোকানের মালিক হলেন, সেই উদ্যোক্তা মারা গেলেন ডেঙ্গুতে

রবিবার, ৩০ আগস্ট ২০২৬, ১৫ ভাদ্র ১৪৩৩ । মাসস ভাগ্য বদলাতে চট্টগ্রাম নগরে এসেছিলেন মহিন উদ্দিন …

Leave a Reply

Your email address will not be published.