
মাস্টারি বিডি ডটকম ।
ঢাকা । ২৫ এপ্রিল ২০১৮ । ১২ বৈশাখ ১৪২৪
আর্মি গলফ ক্লাবের ব্যবস্থাপনায় আজ থেকে শুরু ‘প্রেসিডেন্ট কাপ গলফ টুর্নামেন্ট’। চার দিনব্যাপী এই প্রতিযোগিতা ২৮ এপ্রিল পুরস্কার বিতরণী অনুষ্ঠানের মধ্য দিয়ে শেষ হবে।

এব্যাপারে বিস্তারিত জানানোর জন্য মঙ্গলবার আর্মি গলফ ক্লাবের ক্যাফেটারিয়ায় এক সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়। সংবাদ সম্মেলনে ছিলেন পৃষ্ঠপোষক প্রতিষ্ঠান ওয়ালটন গ্রুপের উপদেষ্টা মেজর জেনারেল এ.কে.এম. মুজাহিদ উদ্দিন, ওয়ালটন গ্রুপের সিনিয়র অপারেটিভ ডিরেক্টর (গেমস এন্ড স্পোর্টস) এফএম ইকবাল বিন আনোয়ার (ডন), আর্মি গলফ ক্লাবের প্রধান নির্বাহী কর্মকর্তা লেঃ কর্নেল মো. তাজাম্মেল হক, জেনারেল ম্যানেজার (ক্লাব) মেজর সৈয়দ ইকবাল হোসেন (অবঃ) এবং জেনারেল ম্যানেজার (অপ্স এন্ড স্পোর্টস) মেজর মুহাম্মদ আলমাস উদ্দিন (অবঃ)।

সংবাদ সম্মেলনে জানানো হয় অ্যামেচার গলফারদের নিয়ে আয়োজিত এই টুর্নামেন্ট পাঁচটি ক্যাটাগোরিতে অনুষ্ঠিত হবে। ক্যাটাগোরিগুলো হল- লেডিস, জুনিয়র, ভ্যাটারান, রেগুলার ও সিনিয়র।
টুর্নামেন্টে ছয় শতাধিক খেলোয়াড় অংশ নিচ্ছে। যার মধ্যে বিদেশিরাও রয়েছেন। আজ বুধবার টুর্নামেন্ট শুরু হলেও আনুষ্ঠানিক উদ্বোধন হবে শুক্রবার সকালে। উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে থাকবেন ওয়ালটন গ্রুপের ভাইস চেয়ারম্যান এসএম নুরুল আলম রেজভী, উপস্থিত থাকবেন আর্মি গলফ ক্লাবের সভাপতি মেজর জেনারেল এসএম মতিউর রহমান প্রমুখ। বাসস
মাস্টারি সংবাদ মাস্টারি সংবাদে আপনাকে স্বাগতম