Home / আন্তর্জাতিক / কিছু মজার ও কিছু জটিল আলোচনা হয়েছে : ট্রাম্প
obamatrumpmeetmbd

কিছু মজার ও কিছু জটিল আলোচনা হয়েছে : ট্রাম্প

মাস্টারি বিডি ডটকম
ঢাকা । ১১ নভেম্বর ২০১৬ । ২৭ কার্তিক ১৪২৩

হোয়াইট হাউসে বৃহস্পতিবার বারাক ওবামার সঙ্গে সাক্ষাৎ করেছেন ডোনাল্ড ট্রাম্প। ট্রাম্পের সঙ্গে এ আলোচনাকে ‘দারুণ’ বলে অভিহিত করেছেন ওবামা।

আর ট্রাম্প বলেছেন, বিদায়ী প্রেসিডেন্টের সঙ্গে ‘কিছু মজার ও কিছু জটিল’ বিষয় নিয়ে আলোচনা হয়েছে।

যদিও নির্বাচনী প্রচারণার সময়জুড়ে প্রেসিডেন্ট বারাক ওবামা সম্পর্কে নানা বিরূপ মন্তব্যকারী রিপাবলিকান পার্টির বিজয়ী প্রার্থী ডোনাল্ড ট্রাম্প এবার তাঁকে (ওবামা) ‘অত্যন্ত ভালো মানুষ’ বলে অভিহিত করলেন।

এ সাক্ষাতের মাধ্যমে যুক্তরাষ্ট্রে বিদায়ী প্রেসিডেন্ট ও তাঁর উত্তরসূরির মধ্যে শান্তিপূর্ণ ক্ষমতা হস্তান্তর প্রক্রিয়ার আনুষ্ঠানিকতার সূচনা ঘটল।

আগামী ২০ জানুয়ারি ট্রাম্পের শপথ গ্রহণের মাধ্যমে শেষ হবে এ আনুষ্ঠানিকতার।

obamatrumpmeetmbd-2দীর্ঘ ৯০ মিনিটের এ আলোচনায় ট্রাম্পকে আশ্বাস দিয়ে ওবামা বলেন, তাঁর প্রশাসন রিপাবলিকান পার্টির বিজয়ী প্রার্থীর সফলতার জন্য যা প্রয়োজন, তার সবই করবে।

আলোচনা সম্পর্কে ওবামা বলেন, ট্রাম্পের সঙ্গে পররাষ্ট্রনীতি, স্বরাষ্ট্রনীতিসহ নানা বিষয়ে গুরুত্বপূর্ণ কথা হয়েছে।

ট্রাম্প বলেন, ওবামার সঙ্গে তাঁরা বিভিন্ন পরিস্থিতি নিয়ে আলোচনা করেন। ‘কিছু দারুণ ও কিছু জটিল’ ছিল। বৈঠক ১০ থেকে ১৫ মিনিটের বেশি হওয়ার কথা ছিল না। কিন্তু তা প্রায় দেড় ঘণ্টা সময় ধরে চলেছে। এটা আরও দীর্ঘায়িত হতে পারত।

রিপাবলিকান পার্টির এই বিজয়ী প্রার্থী বলেন, ওবামাকে তিনি দারুণ শ্রদ্ধা করেন। ভবিষ্যতে তাঁর সঙ্গে কাজ করতে ও পরামর্শ পেতে তিনি আগ্রহী।
সূত্র : প্রথম আলো

About Mastary Sangbad

Mastary Admin

Check Also

30820261

কর্মচারী থেকে সাত দোকানের মালিক হলেন, সেই উদ্যোক্তা মারা গেলেন ডেঙ্গুতে

রবিবার, ৩০ আগস্ট ২০২৬, ১৫ ভাদ্র ১৪৩৩ । মাসস ভাগ্য বদলাতে চট্টগ্রাম নগরে এসেছিলেন মহিন উদ্দিন …

Leave a Reply

Your email address will not be published.