Home / জাতীয় / শচীন দেববর্মণ উৎসব উদ্বোধন আজ
shachindebbarmanutsabmbd-f

শচীন দেববর্মণ উৎসব উদ্বোধন আজ

মাস্টারি বিডি ডটকম
ঢাকা । ১১ নভেম্বর ২০১৬ । ২৭ কার্তিক ১৪২৩

উপমহাদেশের কালজয়ী সঙ্গীত শিল্পী বাংলাদেশের কুমিল্লায় জন্মগ্রহণকারী শচীন দেববর্মণ স্মরণে বহ্নিশিখা আজ শুক্রবার থেকে তিনি দিনব্যাপী ‘শচীন দেববর্মণ সঙ্গীত উৎসব ও নৃত্যসন্ধ্যা’র আয়োজন করেছে।

আজ সন্ধ্যা ৬ টায় পাবলিক লাইব্রেরির শওকত ওসমান স্মৃতি মিলনায়তনে তিন দিনব্যাপী এ উৎসবের উদ্বোধন করবেন সংস্কৃতিমন্ত্রী আসাদুজ্জামান নূর এমপি।

shachindebbarmanutsabmbdবিশেষ অতিথি থাকবেন আইটিআই বাংলাদেশ কেন্দ্রের সভাপতি নাসির উদ্দিন ইউসুফ, বাংলাদেশ গণসঙ্গীত সমন্বয় পরিষদের সভাপতি ফকির আলমগীর, নবনালন্দা, ভারত-এর অধ্যক্ষ অরিজিৎ মিত্র।

সভাপতিত্ব করবেন শচীন দেববর্মণ সঙ্গীত উৎসব ও নৃত্যসন্ধ্যা উদযাপন পর্ষদের আহ্বায়ক, সম্মিলিত সাংস্কৃতিক জোটের সভাপতি গোলাম কুদ্দুছ।

উদ্বোধনী সন্ধ্যায় দ্বিতীয় পর্বে দলীয় সঙ্গীত পরিবেশন করবে- বহ্নিশিখা। একক সঙ্গীত পরিবেশন করবেন সজিব চৌধুরী, মামুন জাহিদ খান, তানসেন রহমান, আবিদা রহমান সেতু, দোলা বন্দ্যোপাধ্যায় (কলকাতা, ভারত)।

কোরিওগ্রাফি পরিবেশনায় নবনালন্দা (কলকাতা, ভারত)।

About Mastary Sangbad

Mastary Admin

Check Also

12 7 2026 222

মাঝপথ থেকে ফেরি ঘুরিয়ে আনলেন এমপি হান্নান মাসউদ

রবিবার, ১২ জুলাই ২০২৬, ২৮ আষাঢ় ১৪৩৩ | মাসস নোয়াখালীর হাতিয়ার চেয়ারম্যান ঘাট থেকে নলচিরা …

Leave a Reply

Your email address will not be published.