Home / উন্নয়ন / জয়পুরহাটে ১০০ কোটি টাকার ৯টি প্রকল্প বাস্তবায়ন
joypurhat+mbd

জয়পুরহাটে ১০০ কোটি টাকার ৯টি প্রকল্প বাস্তবায়ন

মাস্টারি বিডি ডটকম ।
জয়পুরহাট । ০৭ মার্চ ২০১৮ । ২৩ ফাল্গুন ১৪২৪

গণপূর্ত বিভাগ জয়পুরহাট জেলায় গত ৯ বছরে প্রায় একশ কোটি টাকা ব্যয়ে ৯টি উন্নয়ন প্রকল্প বাস্তবায়ন করেছে।

গণপূর্ত বিভাগ সূত্র সংবাদমাধ্যমকে জানায়, বাস্তবায়িত উন্নয়ন প্রকল্পগুলোর মধ্যে রয়েছে ৪৬ কোটি ৩১ লাখ টাকা ব্যয়ে চীফ জুডিশিয়াল ম্যাজিষ্ট্রেট আদালত ভবন নির্মাণ, ৭ কোটি ৪ লাখ টাকা ব্যয়ে জজকোর্ট উর্ধ্বমূখী সম্প্রসারণ প্রকল্প বাস্তবায়ন, ২৪ কোটি ৪২ লাখ টাকা ব্যয়ে কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র নির্মাণ প্রকল্প বাস্তবায়ন, এক কোটি ২৭ লাখ টাকা ব্যয়ে কন্সট্রাকশন অব উপজেলা এন্ড রিজিওনাল সার্ভার ষ্টেশনস ফর ইলেকটোরাল ডাটাবেজ প্রকল্প বাস্তবায়ন, এক কোটি ১৩ লাখ টাকা ব্যয়ে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স ষ্টেশন নির্মাণ প্রকল্প বাস্তবায়ন, এক কোটি ৬৯ লাখ টাকা ব্যয়ে জেলা পুলিশ লাইনের ৩শ ফোর্স ব্যারাক ভবনের ৪র্থ তলা উর্ধ্বমূখী সম্প্রসারণ, ৫ কোটি ৬৮ লাখ টাকা ব্যয়ে ১ লাখ ১০ মেট্রিক টন ধারণ ক্ষমতা সম্পন্ন খাদ্য গুদাম নির্মাণ ও ১০ কোটি ৪ লাখ টাকা ব্যয়ে ১ লাখ ৩৫ মেট্রিক টন ধারণ ক্ষমতা সম্পন্ন খাদ্য গুদাম নির্মাণ সম্পন্ন করা হয়েছে।

সূত্রটি জানায়, আওয়ামী লীগ নেতৃত্বাধীন বর্তমান মহাজোট সরকারের বিগত ৯ বছরে ওই সব উন্নয়ন প্রকল্প বাস্তবায়ন করা হয়েছে।

About Mastary Sangbad

Mastary Admin

Check Also

13 8 2026 44444

মান্য থেকে ‘মহামান্য’

বৃহস্পতিবার, ১৩ আগস্ট ২০২৬, ২৯ শ্রাবণ ১৪৩৩ । মাসস ঠাকুরগাঁওয়ের পৌর চেয়ারম্যান থেকে সংসদ সদস্য, …

Leave a Reply

Your email address will not be published.