Home / অর্থনীতি / ভিয়েতনামের প্রেসিডেন্টে ত্রান দাই কুয়াংয়ের সঙ্গে এফবিসিসিআই নেতৃবৃন্দের বৈঠক
vietnam+president+Trần+Đại+Quang+dhaka+3+agriment+6+mbd-9

ভিয়েতনামের প্রেসিডেন্টে ত্রান দাই কুয়াংয়ের সঙ্গে এফবিসিসিআই নেতৃবৃন্দের বৈঠক

মাস্টারি বিডি ডটকম ।
ঢাকা । ০৭ মার্চ ২০১৮ । ২৩ ফাল্গুন ১৪২৪

সফররত ভিয়েতনামের রাষ্ট্রপতি ত্রান দাই কুয়াংয়ের সঙ্গে ফেডারেশন অব বাংলাদেশ চেম্বার্স অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রির (এফবিসিসিআই) নেতৃবৃন্দ সোমবার বিকেলে রাজধানীর একটি হোটেলে এক বৈঠকে মিলিত হন। সংবাদ বাসস-এর।
এফবিসিসিআই সভাপতি মো: শফিউল ইসলাম (মহিউদ্দিন), সিনিয়র সহ-সভাপতি শেখ ফজলে ফাহিম এবং সহ-সভাপতি মো. মুনতাকিম আশরাফ বৈঠকে অংশ নেন।
ঢাকা চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রি’র সভাপতি আবুল কাশেম খান, বিজিএমইএ’র সভাপতি সিদ্দিকুর রহমান এবং এফবিসিসিআইয়ের সাবেক সহ-সভাপতি ও চট্টগ্রাম চেম্বারের সভাপতি মাহবুবুল আলম এফবিসিসিআই’র প্রতিনিধি দলে ছিলেন।
এফবিসিসিআই, ভিয়েতনামের পরিকল্পনা ও উন্নয়ন মন্ত্রণালয় এবং বাংলাদেশে ভিয়েতনামের দূতাবাস যৌথভাবে আগামীকাল সকালে স্থানীয় এক হোটেলে ‘ভিয়েতনাম-বাংলাদেশ বিজনেস ফোরাম’র এক আলোচনা সভার আয়োজন করেছে। ভিয়েতনামের রাষ্ট্রপতি এতে মূল প্রবন্ধ উপস্থাপন করবেন।
তিন দিনের বাংলাদেশ সফরে আসা ভিয়েতনামের রাষ্ট্রপতি এ অনুষ্ঠানে সেদেশের ১০০টি বাণিজ্য প্রতিষ্ঠানের নেতৃত্ব দেবেন।
বাংলাদেশ ২০১৬-১৭ অর্থবছরে ৬৬ দশমিক ৪৪ মিলিয়ন মার্কিন ডলারের পণ্য ভিয়েতনামে রপ্তানি এবং ভিয়েতনাম থেকে ৪১২ দশমিক ২০মিলিয়ন ডলারের পণ্য আমদানি করেছে। ভিয়েতনামে বাংলাদেশের রপ্তানিযোগ্য পণ্যগুলো হচ্ছে কৃষিজাত পণ্য, পাট ও চামড়াজাত পণ্য, হিমায়িত খাদ্য এবং ঔষধ সামগ্রী।

About Mastary Sangbad

Mastary Admin

Check Also

12 4 2026 66

৯২ তে থামলেন আশা ভোসলে

ঢাকা, রবিবার ১২ এপ্রিল ২০২৬ মাসস প্রয়াত বর্ষীয়ান সঙ্গীতশিল্পী আশা ভোসলে। বয়স হয়েছিল ৯২। শনিবার সন্ধ্যাবেলা হঠাৎই …

Leave a Reply

Your email address will not be published.