Home / উন্নয়ন / ভোলা পৌরসভার উন্নয়নে মহাপরিকল্পনা : ড্রোন উড্ডয়ন
bhola+paurasova+mbd-2

ভোলা পৌরসভার উন্নয়নে মহাপরিকল্পনা : ড্রোন উড্ডয়ন

মাস্টারি বিডি ডটকম ।
ভোলা । ১২ জানুয়ারি ২০১৮ । ২৯ পৌষ ১৪২৪

মাস্টার প্লানসহ ভোলা পৌরসভার অব কাঠামোগত উন্নয়ন প্রকল্পের আওতায় আধুনিক ভোলা পৌরসভা গড়তে ২০ বছর মেয়াদি মহাপরিকল্পনা হাতে নেওয়া হয়েছে। সে মহাপরিকল্পনা বাস্তবায়নের লক্ষ্যে ভোলা পৌর এলাকায় উন্নত প্রযুক্তির ড্রোন উড্ডয়ন করা হয়েছে।

bhola+paurasova+mbdপৌরসভার নির্বাহী প্রকৌশলী জসিম উদ্দিন আরজু জানান, আধুনিক প্রযুক্তিসম্পন্ন ড্রোন উড্ডয়নের মাধ্যমে সার্ভে ক্যামেরা দিয়ে ডিজিটাল এরিয়াল ইমেজ গ্রহণ করা হচ্ছে। ওই ইমেজ বিশ্লেষণপূর্বক ত্রি-মার্ত্রিক ডিজাইন সম্পন্ন করা হবে। ভোলা পৌরসভাকে আধুনিক নগর হিসেবে গড়ে তোলার লক্ষ্যে ত্রয়ী এসোসিয়েটকে পরামর্শক প্রতিষ্ঠান হিসাবে নিয়োগ প্রদান করা হয়েছে।

তিনি আরো জানান, আগামী ৩০ জুনের মধ্যে ওই প্রতিষ্ঠানটি পূর্ণাঙ্গ মহাপরিকল্পনার কাজ সম্পন্ন করবে। তারা ড্রোন উড্ডয়নের ম। এতে ব্যয় হবে প্রায় ১ কোটি ২৫ লক্ষ টাকা।

এ দীর্ঘ মেয়াদী পরিকল্পনা প্রণয়ন করবেন হাতিরঝিল প্রকল্পের প্রখ্যাত স্থপতি ইকবাল হাবিব, ঢাকা বিশ্ববিদ্যালয়ের দুর্যোগ ব্যবস্থাপনার চেয়ারম্যান ড. মাকসুদুল হক, জাহাঙ্গীরনগর বিশবিদ্যালয়ের নগর পরিকল্পনার চেয়ারম্যান ড. একেএম আবুল কালাম। বুধবার বিকেলে শহরের ডোমপট্টি এলাকায় ড্রোন উড্ডয়ন করা হয়। বাসস

About Mastary Sangbad

Mastary Admin

Check Also

12 4 2026 66

৯২ তে থামলেন আশা ভোসলে

ঢাকা, রবিবার ১২ এপ্রিল ২০২৬ মাসস প্রয়াত বর্ষীয়ান সঙ্গীতশিল্পী আশা ভোসলে। বয়স হয়েছিল ৯২। শনিবার সন্ধ্যাবেলা হঠাৎই …

Leave a Reply

Your email address will not be published.