Home / উদ্যোগ / ‘আপস করিনি কখনই আমি- এই হলো ইতিহাস’ শীর্ষক শিমুল মুস্তাফার একক আবৃত্তি সন্ধ্যা
ফাইল ফটো
ফাইল ফটো

‘আপস করিনি কখনই আমি- এই হলো ইতিহাস’ শীর্ষক শিমুল মুস্তাফার একক আবৃত্তি সন্ধ্যা

মাস্টারি বিডি ডটকম । শান্তা ইসলাম
ঢাকা । ০৪ ডিসেম্বর ২০১৭ । ২০ অগ্রহায়ণ ১৪২৪

বিশিষ্ট আবৃত্তি শিল্পী শিমুল মুস্তাফার ৮ম একক আবৃত্তি সন্ধ্যা আগামী ২২ ডিসেম্বর রাজধানীর ধানমন্ডির রবীন্দ্র সরোবরে অনুষ্ঠিত হবে। অন্যান্য বারের মতো এবারও অনুষ্ঠানের আয়োজন করছে বৈকুন্ঠ আবৃত্তি একাডেমি।

অন্যান্য বারের মতো এবারও শিল্পীর এই অনুষ্ঠানের শিরোনাম হচ্ছে- ‘আপস করিনি কখনই আমি- এই হলো ইতিহাস।’ এতে শিল্পী শিমুল মুস্তাফা মুক্তিযুদ্ধ ও স্বাধীনতা সংগ্রামের ওপর ৭১টি কবিতা আবৃত্তি করবেন। এতে থাকবে বাংলাসাহিত্যের খ্যাতিমান ও বিশিস্ট কবিদের কবিতা।

বৈকুন্ঠ আবৃত্তি একাডেমির সমন্বয়কারী অলি আহমেদ পল্লব আজ সোমবার সংবাদমাধ্যমকে এ তথ্য জানিয়ে বলেন, অনুষ্ঠানে ২৫টি কবিতা আবৃত্তির পর ‘সবকটা জানালা খুলে দাওনা’ গানের সঙ্গে ১৯৭১টি মোমবাতি প্রজ্জ্বলনের মধ্যদিয়ে স্মরণ করা হবে মহান মুক্তিযুদ্ধের অমর শহীদদের। অনুষ্ঠানে শিল্পী উপস্থিত দর্শকদের অনুরোধের কবিতাও পরিবেশন করবেন।

রবীন্দ্র সরোবরে এই অনুষ্ঠান শুরু হবে ২২ ডিসেম্বর বিকেল সাড়ে চারটায়। অনুষ্ঠানটি দর্শক স্রোতাদের জন্য উন্মুক্ত থাকবে।

About Mastary Sangbad

Mastary Admin

Check Also

20 4 24 111 11

সংরক্ষিত নারী আসনে বিএনপির মনোনয়ন পেলেন যারা

ঢাকা, সোমবার ২০ এপ্রিল ২০২৬ মাসস ত্রয়োদশ জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনে প্রার্থী তালিকা চূড়ান্ত করেছে …

Leave a Reply

Your email address will not be published.