Home / অপরাধ / সাবেক আইজিপি বেনজীর আহমেদ দুবাইয়ে গ্রেপ্তার, নিশ্চিত করলেন স্বরাষ্ট্রমন্ত্রী
14 6 26 6

সাবেক আইজিপি বেনজীর আহমেদ দুবাইয়ে গ্রেপ্তার, নিশ্চিত করলেন স্বরাষ্ট্রমন্ত্রী

ঢাকা, রবিবার ১৪ জুন ২০২৬ মাসস

বাংলাদেশ পুলিশের সাবেক মহাপরিদর্শক বেনজীর আহমেদকে আন্তর্জাতিক পুলিশ সংস্থা ইন্টারপোলের সহায়তায় দুবাইয়ে গ্রেফতার করা হয়েছে।

দুর্নীতি দমন কমিশনের দায়ের করা একটি মামলায় সংযুক্ত আরব আমিরাতের দুবাই থেকে তাকে গ্রেফতার করা হয়েছে।

স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমেদ এই তথ্য নিশ্চিত করেছেন।

তিনি বলেন, “প্রত্যার্পণ চুক্তির আওতায় তাকে কূটনৈতিক চ্যানেলে তাকে দেশে ফেরত আনার জন্য পররাষ্ট্র মন্ত্রণালয়ের মাধ্যমে প্রস্তাব পাঠানো হবে।”

এদিকে, পুলিশ সদর দপ্তরের সূত্রগুলো বলছে, গত ১২ই জুন ইন্টারপোল বাংলাদেশের পুলিশ কর্তৃপক্ষকে এই বিষয়ে অবহিত করেছে।

বেনজীর আহমেদ ২০২০ সালের এপ্রিল থেকে ২০২২ সালের সেপ্টেম্বর পর্যন্ত বাংলাদেশ পুলিশের আইজিপি ছিলেন। পাঁচই অগাস্ট শেখ হাসিনার সরকারের পতনের আগে তিনি দেশ ছেড়ে পালিয়ে যান।

About Mastary Sangbad

Mastary Admin

Check Also

12 16 6 222

প্রাইভেট পড়তে গিয়েছিল শিশু রাকা, পাওয়া গেল বস্তাবন্দী মরদেহ

ঢাকা, শুক্রবার ১২ জুন ২০২৬ মাসস বগুড়ার আদমদীঘিতে প্রাইভেট পড়তে গিয়ে নিখোঁজ হওয়া ছয় বছর বয়সী …