Home / জাতীয় / অনন্য অনন্যা-ফাস্ট ক্লাস ফাস্ট
18 26 2

অনন্য অনন্যা-ফাস্ট ক্লাস ফাস্ট

ঢাকা, বুধবার ১৮ ফেব্রুয়ারি ২০২৬ মাসস

চ্যানেল আইয়ের সংগীত বিষয়ক রিয়্যালিটি শো ‘ক্ষুদে গানরাজ’-এর মঞ্চ থেকে উঠে আসা কণ্ঠশিল্পী অনন্যা আচার্য্য শিক্ষাজীবনেও তাক লাগানো মেধার প্রমাণ দিলেন। তিনি জগন্নাথ বিশ্ববিদ্যাল থেকে শাস্ত্রীয় সংগীত বিভাগে মার্স্টার্সে ফার্স্ট ক্লাস ফার্স্ট হওয়ার গৌরব অর্জন করেন।

অনন্যা আচার্য্য জানান, মঙ্গলবার তিনি রেজাল্ট পেয়েছেন। বললেন, গতরাতেও টেনশনে ঠিকমতো ঘুমাতে পারিনি। সকালে দেখলাম শাস্ত্রীয় সংগীতে ফার্স্ট ক্লাস ফার্স্ট হয়েছি এবং সম্মিলিতভাবে ফার্স্ট ক্লাস থার্ড হয়েছি। এটা আমার জন্য অনেক বড় পাওয়া। আমি সবার কাছে কৃতজ্ঞ।

গানে ক্যারিয়ার ও লেখাপড়া সমানতালে চালিয়েছেন অনন্যা। তিনি বলেন, এমনও হয়েছে রাতে সারারাত শো করে এসে সকালে পরীক্ষা দিয়েছি। এক্ষেত্রে আমার ফ্যামিলির সাপোর্ট ছিল, আমার শিক্ষক, সহপাঠী প্রত্যেকেই আমাকে সাপোর্ট করেছেন। সবার সাপোর্টে আজ এখানে আমি। ইচ্ছে আছে আগামীতে এমফিল করবো, পাশাপাশি গান নিয়ে নিয়মিত কাজ করে যাচ্ছি। ভালো ভালো গান মানুষকে উপহার দিতে চাই।

অরুণ চোধুরী পরিচালিত ‘মায়াবতী’ সিনেমায় পাঁচটি গান করেছিলেন অনন্যা। এছাড়া তিনি HM Voice এ তিনটি গানসহ অসংখ্য মৌলিক গান করেছেন।

About Mastary Sangbad

Mastary Admin

Check Also

31 9 11

বহুদলীয় গণতন্ত্রই নয়, সংসদীয় গণতন্ত্রও বিএনপির হাত ধরে এসেছে: প্রধানমন্ত্রী

মঙ্গলবার, ১ সেপ্টেম্বর ২০২৬, ১৭ ভাদ্র ১৪৩৩ । মাসস প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, বিএনপি শুধু …