Home / আন্তর্জাতিক / বাংলাদেশ সিঙ্গাপুর হাই ভোল্টেজ ম্যাচ : বড় পর্দায় দেখার সুযোগ
10 6 25 4

বাংলাদেশ সিঙ্গাপুর হাই ভোল্টেজ ম্যাচ : বড় পর্দায় দেখার সুযোগ

‎ঢাকা, মঙ্গলবার ১০ জুন ২০২৫ মাসস

এবার বাংলাদেশ-সিঙ্গাপুর ম্যাচের জন্য ১৮ হাজার ৩০০ টিকিট ছেড়েছিল বাফুফে। সেই টিকিট রাতারাতি ‘সোল্ড আউট’ হয়ে যায়।

গ্যালারিতে বসে বাংলাদেশ দলের খেলা উপভোগ করতে কার না মন চায়! কিন্তু সেই চাওয়া সবার পূরণ না হওয়াটাও স্বাভাবিক। এবার বাংলাদেশ-সিঙ্গাপুর ম্যাচের জন্য ১৮ হাজার ৩০০ টিকিট ছেড়েছিল বাফুফে। সেই টিকিট রাতারাতি ‘সোল্ড আউট’ হয়ে যায়।

‎এর মধ্যে ওয়েবসাইটে সাইবার হামলা, টিকিটের জন্য ডিজিটাল লাইনে ঘণ্টার পর ঘণ্টা অপেক্ষা করেও কাঙ্ক্ষিত টিকিট পাননি অনেকে। যা নিয়ে দর্শকদের অভিযোগেরও শেষ নেই। তবে যাঁরা গ্যালারিতে বসে ম্যাচ দেখতে পারবেন না তাদের জন্য থাকছে বিকল্প ব্যবস্থা।

ম্যাচের অফিশিয়াল সম্প্রচার চ্যানেল টি-স্পোর্টস জানিয়েছে, ‎দেশের আটটি স্থানে বড় পর্দায় খেলা দেখানো হবে। স্থানগুলো হচ্ছে ঢাকার রবীন্দ্র সরোবর, চট্টগ্রামের এম এ আজিজ স্টেডিয়াম, ময়মনসিংহের জেলা পরিষদ চত্বর, রংপুরের জেলা পরিষদ চত্বর, রাজশাহীর নানকিং বাজার, সিলেটের জিরো পয়েন্ট, খুলনার শিববাড়ি মোড় ও বরিশালের বেল’স পার্ক।

এ ছাড়া রাজধানীর রূপনগর-পল্লবী এলাকায় ১২টি স্থানে বড় পর্দায় খেলার দেখার ব্যবস্থা করেছেন বাংলাদেশ ফুটবল দলের সাবেক অধিনায়ক ও ঢাকা মহানগর উত্তর বিএনপির আহ্বায়ক আমিনুল হক। তাঁর ভেরিফায়েড ফেসবুক পেজ থেকে জানানো হয়েছে, ঢাকা-১৬ আসনের (রূপনগর ও পল্লবী থানা) মোট ১২টি স্থানে বড় পর্দায় খেলা দেখানো হবে।

জায়গাগুলো হচ্ছে: ঘরোয়া মোড়, দুয়ারিপাড়া মোড়, দোরেন মোড়, ট-ব্লক মোড়, পার্ক কলোনি মোড়, মধ্য রাস্তা মোড় (সেকশন-৭, উত্তর সাইড), শহীদ আসিফ চত্বর (ধানসিঁড়ি স্কুল মোড়), মুসলিম বাজার ঈদগাহ মাঠ, শহীদ জিয়া মহিলা কলেজ (ই ব্লক মোড়), লালমাটিয়া স্ট্যান্ড (বাউনিয়াবাদ, মিরপুর-১১ মোড়), আলুবদি পুরাতন স্ট্যান্ড-আমতলা, বায়তুল আমান জামে মসজিদ মোড় (১১/সি, পল্লবী)|

‎‎হামজা চৌধুরী, ফাহামিদুল ইসলাম, শমিত সোমদের আগমনে দেশের ফুটবলে বেড়েছে সাধারণ মানুষের আগ্রহ। গত মার্চে ভারতের বিপক্ষে ড্র করার পর সিঙ্গাপুর ম্যাচ নিয়ে শুরু হয় উন্মাদনা। ম্যাচটি শুরু হবে আজ সন্ধ্যা ৭টায়।

‎২০২৭ সালের জানুয়ারিতে সৌদি আরবে হবে এএফসি এশিয়ান কাপের ১৯তম আসর। সেখানে ২৪ দল লড়বে শিরোপার জন্য। বাংলাদেশও সেই ২৪ দলের একটি দল হতে চায়। সে জন্য আজকের ম্যাচটি বাংলাদেশের জন্য খুবই গুরুত্বপূর্ণ।

‎যদিও চূড়ান্ত পর্বে যাওয়ার কাজটা সহজ হবে না। বাছাইয়ের তৃতীয় রাউন্ডের ‘সি’ গ্রুপের লড়াইটা এমনিতেই জমে উঠেছে। বাংলাদেশসহ বাকি তিন দল হংকং, ভারত ও সিঙ্গাপুরের পয়েন্ট সমান এক করে। সূত্র : প্রথম আলো

About Mastary Sangbad

Mastary Admin

Check Also

29 6 25 2222

ভঙ্গুর অর্থনীতি, দুর্নীতি ও বৈশ্বিক সংকটের মধ্যেই বাজেট প্রণয়ন করেছি : প্রধানমন্ত্রী

সোমবার, ২৯ জুন ২০২৬, ১৫আষাঢ় ১৪৩৩ | মাসস প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, ‘জনগণকে সঙ্গে নিয়ে …