ইসির সঙ্গে এনসিপি ‘র বৈঠক
Mastary Sangbad
April 20, 2025
জাতীয়, জাতীয় নির্বাচন, নির্বাচন, প্রচ্ছদ, ব্যানার, ব্রেকিং নিউজ, রাজনীতি
219 Views
ঢাকা, রবিবার ২০ এপ্রিল ২০২৫ মাসস
এনসিপির মুখ্য সমন্বয়ক নাসির উদ্দীন পাটওয়ারীর নেতৃত্বে ৫ সদস্যের একটি প্রতিনিধি প্রতিনিধি দলে আছেন- দলটির যুগ্ম আহ্বায়ক অনিক রায়, খালেদ সাইফুল্লাহ, মুজাহিদুল ইসলাম শাহিন ও তাজনূভা জাবীন।
নির্বাচন কমিশনের (ইসি) সঙ্গে বৈঠকে বসেছে জাতীয় নাগরিক কমিটি (এনসিপি)। রবিবার দুপুর সাড়ে ১২টার দিকে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এএমএম নাসির উদ্দিনের সঙ্গে বৈঠকে বসে দলটির প্রতিনিধিরা।
বৈঠকে এনসিপির মুখ্য সমন্বয়ক নাসির উদ্দীন পাটওয়ারীর নেতৃত্বে ৫ সদস্যের একটি প্রতিনিধি দলে আছেন দলটির যুগ্ম আহ্বায়ক অনিক রায়, খালেদ সাইফুল্লাহ, মুজাহিদুল ইসলাম শাহিন ও তাজনূভা জাবীন।
ইসি সূত্র জানায়, নিবন্ধন সংক্রান্ত বিষয় নিয়ে ইসির সঙ্গে বসতে চেয়েছিলেন এনসিপির নেতৃবৃন্দ।
আজ রবিবার দল নিবন্ধনের আবেদনের শেষ দিন। তবে এর আগেই ৯০ দিনের সময় বাড়ানোর আবেদন করেছে দলটি।
2025-04-20