Home / আন্তর্জাতিক / পাকিস্তানের পররাষ্ট্র সচিব আমনা বালুচ এখন ঢাকায়
16 4 25

পাকিস্তানের পররাষ্ট্র সচিব আমনা বালুচ এখন ঢাকায়

ঢাকা, বুধবার ১৬ এপ্রিল ২০২৫ মাসস

ঢাকায় পৌঁছেছেন পাকিস্তানের পররাষ্ট্র সচিব আমনা বালুচ। বুধবার (১৬ এপ্রিল) দুপুর ১২টায় ঢাকার হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করেন তিনি।

জানা গেছে, থাই এয়ারওয়েজের একটি বিমানে পাকিস্তান থেকে ব্যাংকক হয়ে হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে আসেন আমনা বালুচ। রাজধানীর হোটেল প্যান প্যাসিফিক সোনারগাঁওয়ে তার উঠার কথা রয়েছে।

ঢাকায় পৌঁছেছেন পাকিস্তানের পররাষ্ট্র সচিব আমনা বালুচ

এর আগে কূটনৈতিক সূত্র জানায়, দীর্ঘ ১৫ বছর পর বৈঠকে বসছে বাংলাদেশ-পাকিস্তান। বৃহস্পতিবার (১৭ এপ্রিল) পররাষ্ট্র দপ্তর পরামর্শ (এফওসি) শীর্ষক বৈঠক অনুষ্ঠিত হবে। এ বৈঠকে বাংলাদেশ পক্ষে নেতৃত্ব দেবেন পররাষ্ট্র সচিব মো. জসিম উদ্দিন। অন্যদিকে, পাকিস্তানের পক্ষে নেতৃত্ব দেবেন পররাষ্ট্র সচিব আমনা বালুচ।

মঙ্গলবার (১৫ এপ্রিল) পররাষ্ট্র মন্ত্রণালয়ের একজন ঊর্ধ্বতন কর্মকর্তা জানান, দীর্ঘদিন পর হতে যাওয়া বাংলাদেশ-পাকিস্তান এফওসি বৈঠকে পাকিস্তানের পক্ষ থেকে দেশটির পররাষ্ট্র সচিব আমনা বালুচ প্রতিনিধিদলের নেতৃত্ব দিতে বুধবার ঢাকায় আসছেন। বৃহস্পতিবার (১৭ এপ্রিল) দুই দেশের মধ্যকার বৈঠকটি রাষ্ট্রীয় অতিথি ভবন পদ্মায় অনুষ্ঠিত হবে। বৈঠকে বাংলাদেশ পক্ষে নেতৃত্ব দেবেন পররাষ্ট্র সচিব মো. জসিম উদ্দিন।

পাকিস্তানের পররাষ্ট্র সচিব বৃহস্পতিবার এফওসি বৈঠকের পর প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস এবং পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেনের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করবেন।

উল্লেখ্য, চলতি মাসের শেষ সপ্তাহে পাকিস্তানের উপ-প্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রী ইসহাক দার ঢাকায় আসতে পারেন। ২০১২ সালের পর এটাই হতে যাচ্ছে পাকিস্তানি পররাষ্ট্রমন্ত্রীর প্রথম বাংলাদেশ সফর। যদিও তার সফরের নির্দিষ্ট তারিখ এখনো ঠিক হয়নি।

About Mastary Sangbad

Mastary Admin

Check Also

20 4 24 111 11

সংরক্ষিত নারী আসনে বিএনপির মনোনয়ন পেলেন যারা

ঢাকা, সোমবার ২০ এপ্রিল ২০২৬ মাসস ত্রয়োদশ জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনে প্রার্থী তালিকা চূড়ান্ত করেছে …